somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ কি ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলতে আগ্রহী? মুশফিক ৬ নম্বরে ব্যাটিং করতে নামে কেন কেউ কি বলতে পারবেন?

২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র ৬৪ ওভার খেলে ২৩২ রানেই গূটিয়ে গেল বাংলাদেশ। (ওদিকে এই লেখা যখন লিখছি তখন শ্রীলংকা বিনা উইকেটে ৬০ করে ফেলেছে) অলআউট হবার আগে প্রথম দিনের আরো খেলার বাকী ছিল প্রায় ২৬ ওভার! একেই কি টেস্ট খেলা বলে? বাবারা তোমরা তাহলে কি ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলবা নাকি? যদি চাও তো আমরা আবার উলটা আন্দোলন করি।

একটা ইনিংস দেখে হতাশ হয়ে এসব বলছি না। বেশীরভাগ খেলোয়ারের আউটের ধরণ দেখে এমন বলছি। প্রথমেই বলি শামসুরের কথা। তাকে টেস্ট ক্যাপ পাওয়ায় অভিনন্দন। কিন্তু কাছে পেলে তাকে জিজ্ঞেস করতাম সে কি টেস্ট খেলতে নেমেছে নাকি বিপিএল-এর কোন ম্যাচ খেলছে। সে ৩৩ বলে ৩৪ রান করেছে। এর মধ্যে চারের মার আছে ৭ টি!! স্ট্রাইক রেট ৯৭.০৫!! চার তো ভালই মারতে পারেন ভাইজান। এখন দেখার বিষয় দিনের শেষে ঐ ৭ চার কতটুকু কাজে লাগে। বরং সে যদি ৩৪ রান করতে ১০০ বা ১৫০ বলও খেলত কোন আপত্তি ছিল না। টেস্ট খেলা হলো ধৈর্যের খেলা, ক্রিজে টিকে থাকার খেলা। ডট বল দিতে দিতে বোলারের জিহবা শুকিয়ে ফেলতে হবে, তাদের মনোসংযোগ চুরমার করে দিতে হবে। তবেই না বড় ইনিংস আসবে।

আসলে এই জায়গায় দরকার ছিল আশারাফুলের। শ্রীলংকার বিপক্ষে সে অতুলনীয়। মুশফিক নিশ্চয়ই তার অভাববোধ করেছেন। কেন যে এই ভ্যাজালে সে গেল!!


তামিম ইকবালের হানিমুনের রেশ এখনো কাটেনি বোধহয়। তাকে সেকেন্ড ইনিংসে অবশ্যই পুষিয়ে দিতে হবে। মার্শাল আইয়ুব মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামলেন। কিন্তু এবারো কিছু হলো না। আমার প্রশ্ন হলো শ্রীলংকার মত একটা দলের বিপক্ষে একেবারে আনকোড়া দু’জন (শামসুর ও মার্শাল আইয়ুব)নামানো কি ঠিক হয়েছে? এটা ঠিক তারা রানের মধ্যে ছিল। তবু টেস্ট খেলা বলে কথা।

মমিনুল কে নিয়ে বলার কিছু নেই। গত টেস্টগুলোতে সে অসাধারণ ব্যাটিং করেছে। তাকে সেকেন্ড ইনিংসে দেখি। সাকিব-মুশফিক আমাদের পরিক্ষীত ব্যাটসম্যান। অনেক অসাধারণ ইনিংস তারা উপহার দিয়েছেন। আজো দাঁড়িয়ে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের! খুব বেশীদুর যেতে পারেননি তারা। যদিও মনে হলো মুশফিকের আউটটা হয়নি।

আচ্ছা মুশফিক ৬ নম্বরে নামে কেন কেউ কি বলতে পারবেন? সে এক কথায় দলের সেরা ব্যাটসম্যান। সে বড়জোড় টু ডাউনে নামতে পারে। কোনক্রমেই এত পরে নয়। অবশ্য অবশ্যই তাকে আরো উপরের দিকে ব্যটিং করতে হবে। নাসির খুবই ট্যালেন্টেড প্লেয়ার। কিন্তু কিছুদিন হলো তার ব্যাট কথা বলছে না। খুব তাড়াতাড়ি তাকে রানে ফিরতে হবে। তার বড় ইনিংস খেলা খুব জরুরী। সোহাগ গাজী মূলত বোলার। সে তৃতীয় সর্বোচ্চ ৪২ রান করেছে। আর কত আশা করতে পারি তার কাছ থেকে? তবে তাকে বোলিং ভাল করতে হবে।

বাকীরা যথাসাধ্য চেস্টা করেছে। যাইহোক, সবমিলিয়ে মাত্র ২৩২ রান।

এখন সবচেয়ে গুরুতর প্রশ্ন হলোঃ এই টেস্ট কি বাংলাদেশের পক্ষে বাঁচানো সম্ভব? আমার তো কোনমতেই বিশ্বাস হচ্ছে না। প্রথম দিনেই যদি ম্যাচের রেজাল্ট আন্দাজ করা যায় তাহলে কি ভাল লাগে? আমরা জানি শ্রীলংকা বরাবরই আমাদের জন্য ত্রাস। তাদের সাথে কোনভাবেই পেরে উঠে না বাংলাদেশ। কিন্তু তাই বলে, পুরো দিনটাও খেলতে পারবে না? নিজের ঘরের মাঠে খেলা। দর্শকদের প্রাণঢালা সমর্থন নিয়েও এমন পারফরমেন্স খুবই হতাশাজনক। দ্বিতীয় ইনিংস নিয়ে খুব বেশী আশাবাদী হতে পারছি না। দেখা যাক।

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়ার যে অপচেস্টা চলছে ক্রিকেটপ্রেমীদের অকুন্ঠ সমর্থনের ফলে অশুভ চক্র আপাতত পিছু হটেছে। জনগণ পাশে ছিল, থাকবে। এখন আমাদের খুব প্রত্যাশা থাকবে খেলোয়ারগণও মাঠে এর জবাব দিবে। বিশ্বাস করি বাংলাদেশ আবার ঘুড়ে দাঁড়াবে।

সবাইকে ধন্যবাদ।


সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×