somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘Back to the Qur’an, ‘তোরা ফিরে যা কোর’আন’

৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা তখন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীতে পড়ি। ঐ সময় আমাদের স্কুলে একজন নতুন শিক্ষকের আগমন ঘটলো। দু’একদিন পরেই উনার সাথে আমাদের প্রথম ক্লাস হলো। তিনি আমাদের সবার সাথে পরিচিত হলেন। আমরা একে একে দাঁড়িয়ে নিজেদের নাম-পরিচয় দিলাম। তিনিও তাঁর পরিচয় দিলেন। জানলাম স্যারের নাম প্রমথ নাথ। আমাদের স্কুল থেকে কাছেই অন্য একটা গ্রামে স্যারের বাড়ি। বেশ আন্তরিকতার সাথে স্যার আমাদের প্রথম ক্লাস নিলেন। আমরাও স্যারের আন্তরিকতায় মুগ্ধ হলাম। তাকে আমরা পছন্দ করে ফেললাম।

ক্লাসের পড়া শেষ হলেও সাথে সাথে তিনি উঠলেন না। স্যার ঘড়ির দিকে তাকালেন। হয়ত কিছুটা সময় তাঁর হাতে ছিল। এই সময় আমাদের সবাইকে উদ্দেশ্য করে তিনি বললেন, বাবারা (আম্মারাও ছিল) আজকে তোমাদের একটা নতুন বিষয় শেখাব। আমরা সবাই একটু ভয়ই পেলাম। কাজের পড়া নিয়েই বিরাট টেনশনে থাকি; আবার নতুন বিষয়। কিন্তু কিছুই করার নেই। স্যার বলে কথা! কাজেই আমরা স্যারের নতুন বিষয়ের দিকে মনোযোগী হতে সচেস্ট হলাম। তিনি হাঁক ছেড়ে বললেন, সবাই আমার সাথে সাথে পড়:

Back to the Qur’an,
তোরা ফিরে যা কোর’আন’।

‘Back to the Qur’an,
তোরা ফিরে যা কোর’আন’।

আমরা তো হতবাক! বলে কি লোকটা! কোর’আনকে ফিরে যেতে বলছে!! এই স্যারের নতুন বিষয়!?! কোর’আনের আসল মাহাত্ব্য তখনো আমাদের অজানা। কিন্তু আমাদের এইটুকু ধারণা ছিল যে এটা একজন মুসলিমের কাছে কী। সেই কোর’আনকে নিয়ে স্যারের এমন আজগুবি কথা!! আমরা সবাই বিস্ময়ে ‘থ হয়ে ঠায় বসে রইলাম। স্যারের হাঁকে আমরা কেউই সাড়া দিলাম না।

স্যার আমাদের দিকে তাকালেন। তিনি হয়ত আমাদের মনের কথা ধরতে পারলেন। তারপর স্মিত হেসে বললেন, “বুঝেছি, তোমরা এর অর্থ বুঝতে পারো নাই”। এর মানে হলো, তোরা কোর’আনে ফিরে যা। এখানেই তোদের মুক্তি; এর মধ্যেই তোদের কল্যাণ। কথাগুলোর মানে বুঝে আমরা একেবারে উচ্ছসিত হয়ে গেলাম। স্যার তখন ‘এবার বলো তো...’ বলা মাত্রই আমরা একযোগে চিতকার করে বলে উঠলাম,

Back to the Qur’an
তোরা ফিরে যা কোর’আন।

Back to the Qur’an
তোরা ফিরে যা কোর’আন।।

সেই যে শুরু...

এরপর থেকে স্যারের প্রতিটা ক্লাসে এই শ্লোগান আমাদের কাছে অতিপ্রিয় একটা বিষয় হয়ে গেল। আমরা শুধু ক্লাস শেষের অপেক্ষা করতাম। স্যারও আমাদের মনের অবস্থা বুঝে নিতেন। তাই তিনি প্রতিদিন হাতে কিছুটা সময় রাখতেন। ক্লাস শেষ হলেই আমরা আর স্যারের জন্য অপেক্ষা করতাম না; চিত্কার করে বলা শুরু করতাম, ‘Back to the Qur’an…’।

এভাবে অতি অল্প দিনের মধ্যেই স্কুলের সবার মুখে মুখে ফিরতে লাগলো, ‘Back to the Qur’an, তোরা ফিরে যা কোর’আন’। শুধু আমাদের ক্লাসেই নয় পুরো স্কুলে দ্রুত ছড়িয়ে পড়ল এই কথা। শুধু স্কুলই বা বলি কেন; স্কুলের গন্ডি পেরিয়ে পুরো গ্রামের সকল শ্রেণির মানুষের প্রিয় ডায়ালগে পরিণত হলো। এবং একটা মাত্র কথা দিয়েই প্রমথ স্যার আমাদের এলাকায় তুমুল জনপ্রিয় একজন শিক্ষক হয়ে গেলেন।

সেদিন স্যারের কথা ভাল লাগলেও বুঝতে পারিনি এর অন্তর্নিহিত বাণী। আজোও হয়ত পুরোপুরি বুঝে উঠতে পারিনি। তবে হৃদয় দিয়ে অনুভব করতে পারি স্যার কি বোঝাতে চেয়েছিলেন।

আজ এতটা বছর পরেও স্যারের সেই কথা ভুলতে পারিনি। এখনো মনে মনে আউড়াই, Back to the Qur’an, তোরা ফিরে যা কোর’আন’।

সবাইকে অনেক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×