আমরা মুসলিম। ইসলাম হওয়া উচিৎ আমাদের দর্শন, আমাদের আদর্শ। আমাদের নবীজী হযরত মুহাম্মদ (সাঃ) কখনোই আমাদের অন্য কোন ধর্মকে কটাক্ষ করে কথা বলেননি। সবারই নিজনিজ ধর্ম রক্ষা করে অন্যের ধর্মকে সম্মান করা উচিৎ।
সামনেই দূর্গা পূজা। হিন্দুরা ওদের ধর্ম মত মূর্তি বানাবে, পূজা করবে; এতে আমাদের সমস্যা কোথায়? দেন না ওদেরকে ওদের মতো পূজা করতে। সরস্বতী পূজার সময় এক হিন্দু বন্ধু দুঃখ করেই বললো, ওরা যখন ওদের মণ্ডপের মূর্তি নিয়ে ভ্যান এ করে আসছিলো, রাস্তার অনেকেই নাকি গালি দিচ্ছিলো।
বেশ অনেকজন ছেলেমেয়েকে দেখলাম নারী মূর্তি নিয়ে অশ্লীল মন্তব্য করতে।
মূর্তি বানানো, মূর্তিকে শাড়ি পড়ানো, মূর্তিকে এক যায়গা থেকে অন্য যায়গায় স্থানান্তর করতে গিয়ে কে মূর্তির কোথায় হাত দিলো তা নিয়ে কেনো আমাদের মাথাব্যথা?
কয়েকজন হট্-কুল্ জেনারেশনের তরুন তরুনীকে দেখলাম আলোচনা করছে কোন দেবী কতটা হট, কার ফিগার কতটা আকর্ষণীয়।
শেইম অফ দেম!!!
আপনার মায়ের ফিগার নিয়ে কেউ কমেন্ট করলে আপনার কেমন লাগবে, একবার ভেবে দেখেছেন কি? মূর্তিটা ওদের মা।
নিজের সম্মান বাড়াতে না পারেন, প্লীজ, কমাবেন না।
আপনার জন্য আমাদের; পুরো মুসলিম জাতির; যাতে গালি শুনতে না হয়, এটা মাথায় রাখবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



