২০১০ সালের কথা। তখন মতিঝিলে মেসে থাকি। কোচিং এ ভর্তি ও নানাবিধ খরচের জন্য বাড়ি থেকে প্রায় ১৫,০০০ টাকা পাঠিয়েছে।
টাকা তুলে রুমে এসে গোণার সময় বুয়া এসে জিজ্ঞেস করল "এত টাকা দিয়া কি করবেন?" উত্তর দিয়ে টাকা টেবিলের ড্রয়ারে রেখে দিলাম। কি রান্না করতে হবে বলে বাসা থেকে বাইরে আসলাম।
ড্রয়ারের চাবি সবসময় আমার মানিব্যাগেই থাকে। হঠাৎ খেয়াল করলাম মানিব্যাগে চাবি নেই। তার মানে ভুলে ড্রয়ারে তালা দেইনি। এক দৌড়ে বাসায় এসে দেখি ড্রয়ারে তালা দেয়া কিন্তু তালাটা উল্টা করে লাগানো। আমি কখনই উল্টা করে তালা মারি না। তাহলে নিশ্চয়ই অন্য কেউ ড্রয়ারে হাত দিয়েছে। ভয়ংকর কিছু একটা মনে আসছে। কি করবো বুঝতে না পেরে তালা ভেঙ্গে ফেললাম।
দুরুদুরু বুকে খামটা খুলে টাকা গুনে দেখি সব টাকা ঠিক ই আছে। কিন্তু, আমার মনে খটকা আমি তো উল্টা করে কখনই তালা লাগাই না, আজকে এমন হল কেন?
বিকাল বেলা ঘুমাচ্ছি এমন সময় বুয়া এসে জিজ্ঞেস করলো, "চাবিটা পাইছিলেন?" আমি বললাম, "না।" তখন উনি বললেন, সকালে আমার কাছে অনেক টাকা দেখলেন যে আমি ড্রয়ারে রেখেছি। কিন্তু যাওযার সময় দেখলেন ড্রয়ারটা খোলা। আমি তালা দেইনি। তালাটা টেবিলের উপর পরে ছিলো। তাই, উনি তালা দিয়ে চাবিটা আমার বালিসের কভারের ভিতরে রেখে গেছেন। আমি কভারে হাত দিয়ে চাবিটা বের করলাম।
সত্যিই ভালো মানুষ এখনও আছে তাই পৃথিবীটা এখনও টিকে আছে। স্যালুট এইসব মানুষদের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



