বাংলা সনের ইতিবৃত্ত
২৮ শে আগস্ট, ২০১১ রাত ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন ৯৬৩ হিজরি মোতাবেক ১৫৫৬ খ্রীষ্টাব্দে। ঊনত্রিশ বছর রাজত্ত করার পর তিনি পুঞ্জিকা ও বর্ষপুঞ্জি সংস্কারের উদ্যেগ নেন। হিজরি সন ও সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের বছরকে যুক্ত করে বাংলা সন প্রবর্তিত হয়। বলা হয়ে থাকে, ফসল কাটার মৌসুমে খাজনা আদায়ের সুবিধার জন্য এ সন চালু করা হয়েছিল। হিজরি সন হল চন্দ্রসন, চাঁদ দেখে গণনার ওপর এ সনের ভিত্তি। বাংলা সৌরসন। সৌরসনে দিনক্ষন গণনা সহজ এবং এর একটি নির্দিষ্ট ভিত্তি আছে।
সম্রাট আকবরের উপদেষ্টা আমীর ফতেউল্লাহ সিরাজী বাংলা মাসের নামগুলো নক্ষত্রের নাম থেকে নিয়ে সৌর মাসের দিন মিলিয়ে বাংলা সন প্রবর্তন করেন। এ ব্যাপারে ১৫৮৫ সালের ১০ই মার্চ সম্রাটের নির্দেশনামা জারি হয়। তবে এর কার্যকারিতা দেখানো হয় ১৫৫৬ সালের ১১ই মার্চ থেকে। কারণ ঐদিনটি ছিল সম্রাট আকবরের সিংহাসনে বসার তারিখ। ৯৬৩ হিজরিতে বাংলা সনের জন্ম। কিন্ত সৌর সালের হিসাবে ৩৬৫ দিনে বাংলা সাল আর ৩৫৫/৫৬ দিনে এক হিজরি সাল হওয়ায় বাংলা সাল ধীরে ধীরে পিছিয়ে পড়েছে। যা বর্তমান সময় পর্যন্ত প্রায় ১৪ বছর পার্থক্য হয়েছে। এবারের পহেলা বৈশাখে বাংলা সাল ১৪১৬ কিন্ত হিজরি ১৪৩০। (তথ্যসুত্রঃ এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন....
...বাকিটুকু পড়ুন১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন