somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসার ফেরীওয়ালী

৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালবাসা নিবেন ভালবাসা, ভালবাসা নিবেন ভালবাসা।
হোক না তা রাস্তা, বাগান অথবা যেখানে তোমাদের আশা।
ভালবাসার মেশিন আমি, ভালবাসা তৈরি করি।
ভালবাসা বেচে বেচে, চালাই দেহ তরী!

ভালবাসা নেন না ভাই, একটু ভালবাসা নেন!
অনেক ভালবাসা নিয়ে না হয়, সামান্য টাকা দেন!
মা আমার অসুস্থ অনেক, বাবা বেচে নাই।
ভালোবাসার দোকান খুলে, বসেছি আমি তাই।

কাজ করেছি গার্মেন্টস এ, কাজ করেছি বাসায়,
সব খানে বাবুরা কাছে টানে, ভালবাসার আশায়।
কাজ করব, ভালবাসাও দিব, পয়সা দেয় একটার।
তাই ভাবলাম ভালবাসাই বেচি, কাজ করার কি দরকার?

ভালবাসা নিবেন ভালবাসা, ভালবাসা নিবেন ভালবাসা!
হোক না তা রাস্তা, বাগান অথবা যেখানে তোমাদের আশা।

বউ নাই বেকার যুবক, অথবা প্রেমিক ছেকা খাওয়া।
আমার কাছে পাবেন ভাই, ভালবাসার দাওয়া।
গাড়ি না দিলে ভালবাসবে না, বউ যদি বলে থাকে!
সামান্য টাকা নিয়ে চলে আসতে পারেন, আমার পথের বাকে।

রাস্তার পাশে, ব্রিজের গোড়ায়, পার্কে আমরা থাকি।
বোরকার ফাকে, আশার চোখে, চোখের ইশারায় ডাকি।
মায়ের ঔষধ কিনতে পারবনা, ভালবাসা যদি না নাও।
ভালবাসা নিয়ে মায়ের দুধের, সম্মান দিতে দাও।

ভালবাসা নিবেন ভালবাসা, ভালবাসা নিবেন ভালবাসা!
হোক না তা রাস্তা, বাগান অথবা যেখানে তোমাদের আশা।

বাপ ছেলে, চাচা দাদা, আমার কাছে পাথৃক্য নাই।
একসাথে ৬জন ও নিতে পার, আমার পয়সা চাই।
পয়সা না হলে খেতেও পারব না, মায়ের কি হবে?
যন্ত্রনায় জলব আমি, তোমাদের না আসবে যাবে!

রিয়াজউদ্দিন তুমি আর লিখ না, আমদের এসব কথা।
ব্লগে সবাই কষ্ট পাবে, পাবে মনে ব্যাথা।
ব্যাথা পেয়ে সকলে অনেক, প্রশংসা করবে তোমার।
আমার যন্ত্রনা আমরি থাকবে, ব্যাথার মাঝে সবার।

ভালবাসা নিবেন ভালবাসা, ভালবাসা নিবেন ভালবাসা!
হোক না তা রাস্তা, বাগান অথবা যেখানে তোমাদের আশা
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×