শীত এলে,
অজগর হয়ে ওঠে প্রিয়তমা স্মৃতি
আষ্টেপৃষ্ঠে জাপটে ধরে আমায়
গিলতে গিলতে ভিতরে টানে।
হে অজগর,
তুমি স্মৃতি কুয়াশার বিষঠোট
কামড়ে ধরো বরফকাটা
জলের মতন।
অথচ, বিগত গ্রীষ্মে তুমি খুব ঘেমেছিলে
অথচ, বিগত গ্রীষ্মে আমি খুব ঘেমেছিলেম
এবং শুষে নিয়েছি সম্পূরক উষ্ণতা-ঘামপ্রবাহ।
প্রিয়তমা অজগর,
গর্তের ভেতরে কেন
শুকনো ঘামের উপর ছোপ ছোপ রক্তছাপ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


