কবিতা
২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাল লাগে
----------- মোঃ রুহুল আমীন ।
ভাল লাগে
তোমার ঐ অকপট নিবেদন,
বিরল সরল উচ্ছলতা,
সুদীপ্ত অসিত নয়নের
অপলক চেয়ে থাকা,
নিঃশব্দে নীরবে বলে যাওয়া
না-বলা কথার ফুলঝুড়ি ।
ভাল লাগে
তোমার ঐ আরক্ত ওষ্ঠাধর,
তার দু’কোণের দুষ্টুমি-ভরা
মিষ্টি চাপা হাসি,
সুবাসিত ঐ এলো চুল
আর তার দোল খাওয়া
বাতাসে নিঃশ্বাসে ।
নিটোল তোমার ঐ দু’বাহু,
উরজের কবোষ্ণ কোমলতা
আমারে প্রলুব্ধ করে
নিবিড় আলিঙ্গনে ।
ভাল লাগে
তোমার ঐ কমল করপল্লব
আর তাতে মাঝে মধ্যে
মেলে ধরা পুষ্প সমাহার-
নবীনার প্রেম নিবেদন ।
আরও ভাল লাগে
তোমার ঐ অকারন ত্রস্ত বিচরণ-
দূরে সরে যাওয়া
একেবারে বাইরে নাগালের,
ফের ফিরে আসা নানা অজুহাতে ।
ভেবো না,
এ সব ভুলে যাব আমি,
বিস্মৃত হব কোনদিন ।
--*--
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন