
তোমার অপেক্ষায় থাকতে থাকতে আজ আমি নিজেই ব্যার্থ, তাই অপেক্ষা করে এখন আর আমি ক্লান্ত হয়ে পড়ি না যাই হয় সবকিছু শান্তভাবেই শেষ হয়, তাই আজ নিজেকে নিজেই কন্ট্রোল করতে পাড়ছি,
এতে কিন্তু তোমার অবদানই বেশী। যাইহোক তোমার কাছ থেকে বেশী কিছু নাই পেলাম একটা অসাধারণ অপেক্ষাতো ঠিকিই পেলাম।
আর আমি মনেকরি এরকমভাবে মাঝেমাঝে হলে ভয় বলতে কোন শব্দপরিসংখ্যান থাকবে না....
কোন একসময় অপেক্ষা কি তা বুঝতাম না আর কয়েকদিন ধরে অপেক্ষাকেই চিনি না, কারন স্বার্থহীন এর কোন দাম নেই এই মানুষ জীবনে, তাহলে স্বার্থপর হয়ে থাকা কি ভালো না? তোমার দখলে আশ্রম,
নিদ্রাভ্রম চাঁদের কাছেই বা কি চাইব-
তার চোখেও দ্রোহের কুয়াশা-রোদকণার
যন্ত্রণাবিভ্রম!
জলের আর্তনাদেও স্থবির হই, অতলে তার
অগ্নি-কারাগার
প্রত্নসাগরের ভয়াল ছায়া
তাই এখন তোমার দখলে আশ্রম !
দু'চোখ নির্মোহ পুরোহীত। আর তোমার কাছে
চাওয়ার তো কিছু নেই
তোমার বুকে জমে আছে ধুলোর দিন-
গ্রহণের কালো দুপুর।
তাই তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দিবো না কখনো।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



