somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামনের ভারত-পাকিস্তান ম্যাচে আপনি কোন দলকে সাপোর্ট করবেন?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-সামনের ভারত-পাকিস্তান ম্যাচে আপনি কোন দলকে সাপোর্ট করবেন?
-সরি। কোন ধরনের ‘কোন্দল’কে আমি কখনই সাপোর্ট করি না।
-আসলে আমি বলতে চাইছি, এদের মধ্যে কাকে আপনি সাপোর্ট করবেন?
-অবশ্যই পাকিস্তানকে।
-কেন?
-কারণ পাকিস্তানের খেলা আমার ভালো লাগে।
-কিন্তু, আপনি কি ভুলে গেছেন এই পাকিস্তানই ১৯৭১ সালে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল আমাদের উপর?
-এর সাথে খেলার সম্পর্ক কী?
-শুধু খেলা বলে তো কথা না। কোন কিছুতেই আমাদের পাকিস্তানকে সাপোর্ট করা ঠিক না। ওরা আমাদের অস্তিত্বই স্বীকার করে না! এখনো ওরা আমাদের কাছে ক্ষমা চায় নি। আর ক্রিকেটের কথা বলছেন তো, বাংলাদেশ টিম নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে না যাওয়ায় ওরাও হুমকি দিয়েছিল যে বিপিএল, এশিয়া কাপ, বিশ্বকাপ কোনটিতে খেলতে এ দেশে আসবে না! এরপরেও আপনি পাকিস্তানকে সাপোর্ট করবেন?
-ঠিক আছে, আমি তাহলে ভারতকে সাপোর্ট করবো।

……………

-আপনি কেন ভারতকে সাপোর্ট করবেন?
-কারণ, ভারতের খেলা আমার ভালো লাগে।
-কিন্তু আপনি কি জানেন না ভারত শুধুমাত্র ১৯৭১ সালেই বাংলাদেশকে হেল্প করেছিলো। এরপর, এখন পর্যন্ত তারা আমাদের শুধু বাঁশ দিয়েই যাচ্ছে?
-এর সাথে খেলার কী সম্পর্ক?
-শুধু খেলা বলে তো কথা না। কোন কিছুতেই আমাদের ভারতকে সাপোর্ট করা ঠিক না। ওরা আমাদের স্বাধীনতা যুদ্ধকে নিজেদের যুদ্ধ বলে মনে করে! ‘৭১ এর পরে যতগুলো চুক্তি হয়েছে কোনটিতেই আমাদের স্বার্থ রক্ষা হয় নি! এখনও সীমান্তে পাখির মত বাংগালীদের হত্যা করা হচ্ছে! আর ক্রিকেটের কথা বলছেন তো, এই ভারতই আমদেরকে টেস্ট খেলা থেকে বাদ দেয়ার জন্য অদ্ভুত আইন করতে চেয়েছিল! ওদের অনেক ক্রিকেটারই বাংলাদেশকে ছোট দল বলে তাচ্ছিল্য করে! এরপরেও আপনি ভারতকে সাপোর্ট করবেন?
-ঠিক আছে আমি তাহলে পাকিস্তানকে সাপোর্ট করবো।

……………

-আপনি কেন পাকিস্তানকে সাপোর্ট করবে্ন?
-কারণ পাকিস্তানের খেলা আমার ভালো লাগে।
--কিন্তু, আপনি কি জানেন না ব্লা ব্লা ব্লা……

-ব্লা ব্লা ব্লা……

..............

ভারত-পাকিস্তান ম্যাচে যাকে ইচ্ছা আপনি সাপোর্ট করেন। এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু দয়া করে তাদের পতাকা উড়াইয়েন না, হাতে কিংবা গালে আঁকায়েন না। একটি পতাকা সে দেশের জাতিসত্ত্বাকে প্রকাশ করে।

আপনার জাতিসত্ত্বার প্রকাশ শুধুমাত্র আপনার নিজের দেশের পতাকাই।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৯
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×