সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জাতিসংঘ পুরস্কার অর্জন করলেন শুভাশিস ব্যানার্জি। ১০ ডিসেম্বর রাজধানীর এক অভিজাত হোটেলে মাননীয় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই পুরস্কার তার হাতে তুলে দেন। সম্প্রতি জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউএনডিপি কর্তৃক পরিচালিত বিষয় ভিত্তিক আন্তর্জাতিক রিপোর্টিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় দেশের প্রথিত যশা সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন। এদের মধ্য থেকে প্রাথমিক পর্যায়ে জুরিবোর্ড কর্তৃক ৩৪ জনকে মনোনীত করা হয়। এর মধ্য থেকে যাচাই-বাছাই এর মাধ্যমে তিন জনকে চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এরা হলেন, শুভাশিস ব্যানার্জি, মনি মাহমুদ ও তাছলিমা খাতুন। রাজধানীর হোটেল রূপসী বাংলায় বলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে এ পুরস্কার সরূপ ক্রেষ্ট ও প্রাইজ মানি প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং ইউএনডিপির বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর শায়লা বানু, উক্ত প্রকল্পের যুগ্ম সচিব স্বপন কুমার সরকার ও প্রকল্প পরিচালক মোহাম্মদ অলিউল্লাহ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন।
উল্লেখ্য, প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারকের আসন অলংকৃত করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা অনুষদের প্রফেসর ড. গোলাম রহমান, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ফিল্ম ও পাবলিকেশন অনুষদের বিভাগীয় প্রধান ড. মো. জাহাঙ্গীর হোসেন, টিভি চ্যানেল বাংলা ভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা ফিরোজ, তথ্য মন্ত্রণালয়ের উপ সচিব জাকির হোসেন এবং দৈনিক প্রথম আলোর রিভিউ এ্যান্ড ট্রেনিং অফিসার অলিউর রহমান।
ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-লানিং অ্যান্ড ইনোভেশন কম্পোনেন্ট (এলজিএসপি-এলআইসি) প্রকল্পের বিবিধ কার্যক্রম নিয়ে তথ্য সমৃদ্ধ লেখনীর উপর ভিত্তি করে এই পুরস্কার বিজেতা শুভাশিস ব্যানার্জিকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন, জাতীয় প্রেসকাবের সহ-সভাপতি কাজী রওনক হোসেন, উক্ত প্রকল্পের যুগ্ম সচিব স্বপন কুমার সরকার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি পারভেজ খান, বিশিষ্ট প্রবীণ সাংবাদিক সাযযাদ কাদির, চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী মহসীন রেজা, মেধাবী সাংবাদিক মশিউর রহমান রুবেল, বাংলাদেশ প্রেস ইউনিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও বাংলা রিপোট টুয়েন্টিফোর ডটকম সম্পাদক মোমিন মেহেদী, প্রকাশক ও প্রধান পৃষ্টপোষক কথাশিল্পী শান্তা ফারজানা, জাতীয় কবি সংসদের সভাপতি সুজন মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাধারন সম্পাদক নিঝুম চৌধুরী, সাউন্ডবাংলার সহকারী পরিচালক মওদুদুর রশিদ পবন প্রমুখ। তারা শুভাশিস ব্যানার্জি’র বিভিন্ন সাহসী, অনুসন্ধানী এবং ক্ষুরধার লেখনীর প্রশংসা করে তার সার্বিক সাফল্য কামনা করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


