somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

ভালোবাসাগুলো চিরজীবন পাশে থাকার মতো কেন যে হয়না!

১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে তাহসানের নতুন একটা গান রিলিজ হয়েছে । গানটার নাম ‘বিয়োগাত্নক’ । এই তাহসান-ই তাঁর ‘প্রেমাটাল’ গানে গেয়েছিলেন‚ ‘প্রেম নিয়ে কত কবি কত কাব্য করলো‚ বৃথায় জীবনটা কাঁদা মাখামাখি করে অশ্রু ঘুম পারালো’ । এই প্রেমাটাল গানটি যখন তিনি করেছিলেন তখন তাঁর হৃদয়ে গভীর প্রেম ছিলো‚ না পাওয়া বা হারানোর কোনো ব্যথা ছিলোনা । কারণ তাঁর ভালোবাসার মানুষটি পাশে ছিলো । তিনি ভালোবাসার মানুষটিকে পাওয়ার পর হয়তো ভেবেছিলেন ব্যথা‚ বেদনা সম্ভবত নিছক-ই ভণ্ডামি কিংবা মিথ্যা । তাই বোধহয় এরকম শব্দ বেছে নিয়েছিলেন ।

তাহসান-মিথিলার ডিভোর্সের পর তাহসান প্রেম-ভালোবাসার গানের বদলে করেছেন বিষাদের গান‚ অভিমানের গান‚ প্রত্যাবর্তনের গান ।

এটা স্বাভাবিক । মানুষের হৃদয়ে যখন প্রেম থাকে‚ ভালোবাসার সেই প্রিয় মানুষটি পাশে থাকে তখন জাগতিক সব ভাবনাকে তুচ্ছ মনেহয় । অন্যের বেদনা‚ বিষাদ কোনোকিছুরই কোনো মূল্য থাকেনা ।

বিচ্ছেদের পর তাহসানের সব গানের ভিতরেই একই ধারা । এই মানুষটি নাটকে মিথ্যা অভিনয় করুক‚ কিন্তু বাস্তবে জীবনে তিনিও আমাদের মতোই রক্তে-মাংসে গড়া একজন মানুষ । তাঁরও ভাবনা আছে‚ কল্পনা আছে‚ সুখ-দুঃখ আছে । মানুষ তাঁর কথা‚ গান‚ কবিতা‚ উপন্যাস কিংবা সোশ্যাল মিডিয়ায় ভিডিও কিংবা ছবি দিয়ে তাকে এক্সপ্রেস করে ।

মানুষ চায় যাকে নিয়ে এত ভাবনা‚ কথা সেই মানুষটা তাকে বুঝুক । সেটা কবিতা হোক‚ গান হোক কিংবা লেখা; সেটা তাঁর প্রিয় মানুষটির কাছে পৌঁছাক ।

তেমনি আরেকজন মানুষ হলেন হৃদয় খান । একটা সাক্ষাৎকারে সুজানা জাফর বলেছিলেন‚ হৃদয় খান তাঁর সাথে প্রেম করার জন্য অনেককিছু করেছেন‚ তাঁর বাড়ির সামনে ঝুম বৃষ্টিতে ভিজেছেনসহ অনেক পাগলামি করেছেন ।

দু’জন ব্যক্তিই তাঁদের ভালোবাসার মানুষটিকে পেয়েছিলেন একটাসময় । আবার দু’জনেই হারিয়েও ফেলেছেন । ধরে রাখার চেষ্টা করেও পারেননি । হৃদয় খান গেয়েছিলেন‚ ‘আহা এ কি ছোঁয়া নিশিদিন শিহরণে কাটে বেলা’ । মানুষের হৃদয়ে কতটা প্রেম থাকলে এরকম স্বতঃস্ফূর্তভাবে এই বাক্যগুলো বলা যায়!

প্রেম-ভালোবাসা হয়ে বিয়েও হয়ে গেলেও চিরদিন ভালোবাসাগুলো কখনোই একরকম যে থাকেনা তাঁর বাস্তব প্রমাণ মিডিয়া জগতের এই দু’টি মানুষ ।

ভালোবাসার সম্পর্কগুলো একটা ব্যালেন্স করে চলে । এই ব্যালেন্সে(ভাবনায়) গরমিল ঘটলেই সম্পর্কগুলো ভেঙ্গে যায় । যদিও এটা নিশ্চিত করে বলা যাবেনা যে মানুষটা আপনার জন্য এত পাগল সে মানুষটা সারাজীবন এরকম পাগল থাকবে কি-না‚ তাঁর আত্নার সাথে অপরজনের আত্নার মিল[যেটা প্রাকৃতিক] সেটার কোনো তারতম্য ঘটবে কি-না ।

সম্পর্কের বিচ্ছেদের পর দু’জনেই মিডিয়ার কাছে কিছু প্রকাশ করেনি । তাঁরা কাঁদা ছোড়াছুঁড়ি করেননি । কেউ কাউকে দোষারোপ করেননি । চুপ থেকে গেছেন । কিন্তু তাহসান কি আর মিথিলা ব্যতিত কিংবা হৃদয় খান সুজানা ব্যতিত অন্য কারোর জন্য এরকম পাগলামি করবেন‚ জীবনের শেষ সূর্যাস্ত দেখার পণ করবেন‚ বৃষ্টিতে ভেজার প্রত্যয় ব্যক্ত করবেন‚ ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করবেন; একবাক্যে উত্তর হবে ‘না’ ।

সম্পর্কের ইতি ঘটার পর আপনি যতবছরই বেঁচে থাকবেন তত বছরই আপনার কাছে না পাওয়ার‚ যাতনার‚ তীব্র মনোকষ্টের । জীবন নামের যে পাথর সেই পাথরটা বয়ে নিয়ে যেতে অন্যকেউ আর সাহায্য করতে পারবেনা ।

পিংক ফ্লয়েডের দ্যা ওয়াল অ্যালবামের ‘হেই ইউ’ গানে ডেভিড গিলমোের যেমন তাঁর ভালোবাসার মানুষটিকে বলেছিলেন‚ ‘হেই ইউ‚ ক্যান ইউ হেল্প মি টু ক্যারি দ্যা স্টোন?’ ।

জীবন নামের যেই স্টোনটা গড়িয়ে নিয়ে যেতে আপনার কষ্ট হচ্ছিলো সেইসময়-ই কেউ ‘ভালোবাসা’ হয়ে এসে কষ্টটা লাঘব করে দেয় । ভালোবাসা গড়ে উঠলে দু’জনের পাথরটা একটা পাথর হয়ে যায় । আপনি তখন আনন্দ‚ উল্লাসের সুখে মেতে ওঠেন । কিন্তু এই স্টোনটা বয়ে নিয়ে যেতে কেউ যে সারাজীবন থাকবে এটি বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভবতর হয়ে ওঠেনা । তাই আমরা বুঝে উঠি দুঃখ কি জিনিস‚ বেদনা কি জিনিস‚ হতাশা কি জিনিস‚ হারানোর যত্নণা কি জিনিস...

⏭ সাব্বির আহমেদ সাকিল
▶২৫ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী | ১০ ডিসেম্বর ২০২১ ইং | শুক্রবার | শেরে বাংলা নগর‚ বগুড়া

#সাব্বিরসাকিল #ভালোবাসা #বিচ্ছেদ #পাথর #দুঃখ #বিষাদ #তাহসান #হৃদয়খান #বগুড়া
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:৩৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×