আজ ছুটির দিনে জয় হো দেখে এলাম। ৩০০ আসনের থিয়েটারে মাত্র ৫০ জনের একজন হয়ে মুভি দেখা তাও মুভি রিলিজের ২য় দিনেই..........এসবের একটাই মানে-মুভি ফ্লপের দিকে যাচ্ছে।
মুভির কাহিনীতে যাচ্ছিনা কারন বলার মত তেমন কিছুই নেই। অন্যায়ের বিরুদ্ধে সাধারন মানুষের প্রতিবাদ, অত:পর রাজনৈতিক শত্রুর আগমন, ধুম-ধারাক্কা লড়াই এবং সাধারন মানুষের জয়- সংক্ষেপে এই হল জয় হো।
মাঝে মাঝে ব্যস্ততার কারনে রান্নার সময় পাইনা আমি। তখন কাপ নুডুলসই ভরসা। গরম পানি আর মাসালা ঢেলে খেয়ে নিতেই ক্ষুধা গায়েব। কিন্তু খাবার পর আর আহা! কি খেলাম বলিনা। কাপ নুডুলস পেটের ক্ষুধা মেটায়, স্বাদের নয়। জয় হো ঠিক সেরকমই বলিউডের কাপ নুডুলস। মাসালাদার, ৩ ঘন্টা পার করিয়ে দিবে, কিন্তু তারপর?না তার আর পর থাকবেনা।
আমার যে বিষয়টি ভালো লেগেছে তা হল মানুষকে সাহায্য করার প্রয়াসটা। সত্যি একজন যদি অন্তত ৩ জনকে সাহায্য করে, সেই ৩ জন আরো ৩ জনকে................এভাবে সবার ভালো হবে। কাপ নুডুলসের মাসালাগুলোর একটা স্বাদু ছিল বলা যায় আর কি। আর হলের বাকী দর্শকেরাও দেখলাম আম-আদমী বিষয়ক যেকোন ডায়ালগে জোসে তালি বাজাল। হয়ত আম-আদমী পার্টির প্রভাব হতে পারে!
বলিউডের কাপ নুডুলস 'জয় হো' তেমন বিকেনি। অন্তত আমি তাই দেখলাম। কারন কাপ নুডুলস রোজ রোজ কেউ খেতে চায়না। আর বলিউড এখন কাপ নুডুলসে সয়লাব। তাই আর নয় কাপ নুডুলস...এবার থেকে ছুটির দিনগুলো হলিউডের মুভিগুলোর জন্য রাখব। স্পাইডারম্যান ২, রবোকপ, নিড ফর স্পীড আসছে............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

