somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌন্দর্যময় চন্ডীগড়ে ৪ (শেষ পর্ব) : যা কিছু বাকী

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চন্ডীগড় ভ্রমনের প্রথম দিন এখনও শেষ হয়নি। রক গার্ডেন দেখে বের হতেই দুপুর পার। ক্লান্ত আমরা গেস্ট হাউজে ফিরে যাবার পথে ওয়্যার মেমোরিয়ালটি দেখে নিলাম। যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের সম্মানে তৈরি এই মেমোরিয়াল। শান্ত এবং নিরিবিলি পরিবেশের মেমোরিয়ালটিতে কিছু সময় পার করলাম।







মেমোরিয়াল থেকে সোজা গেস্ট হাউজে ফিরে গেলাম। সন্ধ্যা পর্যন্ত বিশ্রাম নিয়ে চন্ডীগড় শহর ঘুরে দেখতে বের হলাম। সিটি সেন্টারে এসে টুকটাক শপিং করলাম প্রিয়জনদের জন্য যার মধ্যে ছিল পান্জাবী গহনা এবং পুতুল। এরপর রাতের খাবার সারলাম পাও-ভাজি, ছোলা-বাটুরা এবং ফ্রাইড রাইস দিয়ে।







আবারো গেস্ট হাউসে ফিরে এলাম। খুব শীত ছিল। ৩টা কম্বল মুড়ে গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে, নাস্তা করে রওয়ানা করলাম সুকনা লেক দেখতে।

সুকনা লেক আকারে বেশ বড়। মাঝে একটি দ্বীপ নিয়ে গঠিত সুকনা লেক শীতের সকালে কুয়াশার চাদরে মুড়ে ছিল। একটি বোট নিয়ে আমরা লেক ভ্রমনে বের হলাম। আধা ঘন্টা ধরে প্যাডেল বোটে করে লেকের বেশ বড় একটি অংশ ঘুরে দেখলাম।







সুকনা লেকের আরেকটি দর্শনীয় বিষয় ছিল হাঁসের অবাধ বিচরন। নানা প্রজাতির হাঁসের দেখা পেলাম এই লেকে।









সুকনা লেক থেকে ফিরে চলরাম গেস্ট হাউজে কারন দেরাদুন ফিরতে হবে সন্ধ্যার আগেই। পথে কলাগ্রাম নামক চারুকলা প্রতিষ্ঠানে নজরে এল বিশাল চারু-কলা মেলার। ভারতের বিভিন্ন রাজ্য থেকে সবাই হাজির হয়েছে তাদের চারু পণ্য, খাবার এবং সংস্কৃতি নিয়ে। মেলা মানেই বেশুমার শপিং। তাই দেরী না করে মেলা প্রবেশ করলাম। কয়েক প্রস্থ শপিং করলাম আমরা।





শপিংয়ের মাঝে গরম গরম জিলাপীর স্বাদ নিলাম। ঢাউস সাইজের এক-একটা জিলাপী একা খেয়ে শেষ করা যায়না।



এসবের মাঝে উপভোগ করলাম ভারতীয় সংস্কৃতির কিছু ঝলক। নানা প্রদেশের নানা রকম সাংস্কৃতি। একসাথে দেখে ভালোই লাগল।











কলাগ্রামের মেলা শেষে গেস্ট হাউজে ফিরে এলাম। ব্যাগ গুছিয়ে দেরাদুনের উদ্দেশ্যে রওয়ানা দিলাম। পাহাড়েরে মাঝ দিয়ে, গ্রাম এবং বনের ভেতর দিয়ে চলতে চলতে সন্ধ্যার কিছু আগে দেরাদুনে ফিরে এলাম।







২০০৬ সালে প্রথম পড়েছিলাম চন্ডীগড় নিয়ে। শখ ছিল ভ্রমনের। ক্ষুদ্র এই জীবনের হাজারো শখের মাঝে একটি।শখ পূরন হয়েছিল এই ভ্রমন দিয়ে। জীবনে আর কি চাই? শখগুলো পূরন হোক..... জীবন আনন্দময় হোক।

সৌন্দর্যময় চন্ডীগড় ধারাবহিকের এখানেই সমাপ্তি।

পর্ব ৩ ও বাকীগুলো:
Click This Link

*ফেব্রুয়ারীতে দেশে আসছি ফিল্ড ওয়াক এবং ছুটিতে। দেরাদুন থেকে সরাসরি কলকাতা এবং কলকাতা থেকে খুলনা.....আসা-যাওয়ায় প্রায় ৩৫০০ কিলোমিটারের এই ভ্রমন নিয়েই হাজির হব পরবর্তী ভ্রমন ধারাবাহিকে মার্চের ২য় সপ্তাহে।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×