জীবনটা এমন কেন হয়?
সময়গুলো মনে হয় স্হির নিশ্চল।
সামান্য একটা ভূল কত বড় শাস্তি হয়ে দেখা দেয়।
আমার মৃত্যু হয়ত কারো মনে রেখাপাত করবে না, কেউ মনে রাখবে না। কোনদিন হয়ত কেউ ভুলেও ফেলবে না একফোটা অশ্রু। সময় বয়ে যাবে অনাগত আগামীর পাণে।
আমি হারিয়ে যাব সেই সময়ের ভিতর দিয়ে অনন্ত আর অসীমের খোজেঁ।
এই আমি কি সেই আমি?
এই আমার মাঝেই কি আমি আমাকে কোন দিন খুজেঁ পেয়েছি?
আমার অতীত, আমার বর্তমান আমি জানি। কতটুকু জানি?
হাজারো প্রশ্নের ভীরে আমি কতটুকু উত্তর খুজেঁ পেয়েছি?
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলা মানুষগুলো কি সবাই আমার মতোই হাজারো প্রশ্নের উত্তর খুজেঁ চলেছে? নাকি আমি শুধুই আমার হয়ে প্রশ্ন তৈরী করে চলেছি?
কতটুকু চিনতে পেরেছি নিজেকে?
উত্তরহীন এক অমানুষ আমি।
অমানুষের কোন উত্তর নেই।
আমি অমানুষ।
রক্ত আর নাড়ীর টানে বার বার ফিরে আসি।
তবুও আমি ফিরবই, আমিযে অমানুষ।
উত্তরহীন এক অমানুষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



