বন্ধু হল, ঘরের জানালার মত...
প্রতিটি ঘরে যেমন জানালা থাকে বা প্রয়োজন,
তেমনি প্রতিটি জীবনে জানালার মত বন্ধুও প্রয়োজন।
যে জানালা বা বন্ধু কখনো......
ভোরের কুয়াশা হয়ে ছুঁয়ে দেবে,
কভু মিহি রোদের মৃদু উষ্ণতা হয়ে মন রাঙাবে,
আবার কখনো ঝিরঝিরে বাতাস হয়ে হৃদয়ে দোলা দেবে,
গোধূলি বেলায় বর্ণিল ছটা বিলোবে,
চাঁদের আলোর ক্ষীণ জ্যোৎস্না হয়ে, হাসি ছড়াবে।
মনে-প্রানে আর হৃদয়ে।
ছুঁয়ে দিয়ে বন্ধুকে,
ধুয়ে দেবে বিবর্ণতা, ঘুচে যাবে অপ্রাপ্তি আর ঢেকে দেবে অপূর্ণতাকে।
বন্ধুর......
ছুঁয়ে যাওয়া কুয়াশায়,
রোদের আলোতে,
হিমেল হাওয়াতে,
গোধূলির রাঙা রঙে আর
রুপালী রাতের জ্যোৎস্নাতে।
তাই জানালা খুলে দাও......
দেখ বন্ধুত্ত আছে হাত বাড়িয়ে
হয়ে কুয়াশা, রোদ, বৃষ্টি, ঝিরঝিরে বাতাস আর জ্যোৎস্না.........
সুখে-দুঃখে, হাসি-কান্নায়, আশে-পাশে, কাছে বা দূরে......
আছে বন্ধু হয়ে,
দেখ জানালা খুলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


