somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগুনের অক্সিজেন.... (কথা গল্প)

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি কর?

তোমাকে খুঁজি?

মিথ্যে বলনা, আমি তো ছিলাম-ই, তবে খোঁজার কি হল?

নাহ, আমিও এই মাত্র এলাম, আর এসেই তোমাকে খুঁজছি।

আর তাছাড়া......

তাছাড়া? তাছাড়া কি?

কাউকে দেখলেই যে হাই, হ্যালো শুরু করতে হবে সেটাও তো ঠিক নয়? কি বল?

হ্যাঁ সেটা ঠিক, তবে সবার ক্ষেত্রে নিশ্চয়ই নয় সেটা বোঝনা?

কারো কারো হাই, হ্যালোর জন্য তো কেউ কেউ আকুলও থাকে তাইনা?

হ্যাঁ সেটা ঠিক, বুঝি। কিন্তু তারপরও থাকেনা অনেক রকম ব্যাস্ততা? তাই?

নাহ, কোন ব্যাস্ততা নয়, তোমার যখন খুশি আর যেভাবে খুশি সেভাবে বিরক্ত কর আমাকে।

তোমার বিরক্তিটা আমার আনন্দ আর অন্য এক ব্যাঞ্জনা!

শোন, আমাকে এতটা প্রবেশাধিকার দিওনা, বুঝলে?

কেন, কি হবে দিলে, কি করবে তুমি?

আমি?

আমি হলাম আগুনের মত...

জ্বলে-পুড়ে ক্ষত হয়ে যাবে,

প্রলেপ লাগানোর কোন কিছু পাবেনা।

হোকনা একটু জ্বালা,

নাহয় পুড়লাম তোমার আগুনে,

হলই বা খানিক ক্ষত,

খুব মন্দ লাগবেনা সে আমি জানি।

আর তাছাড়া তুমি যদি আগুন হয়, আমি কি কিছুই না?

কিছু তো অবশ্যই,

তা নাহলে আগুনের সাথে এতো হৃদ্যতা কেন? কিভাবে?

তবে তুমি কি সেটা কিন্তু জানিনা?

সেটা তুমিই না হয় বল, কি তুমি?

হুম, শোন তবে......

বল?

তুমি যদি আগুন হয়, তবে আমি সেই আগুনের অক্সিজেন!

তো কি দাঁড়ালো?

বুঝলেনা?

একটু ব্যাখ্যা কর তো?

আমি অক্সিজেন।

আর অক্সিজেন ছাড়া কি আগুন কখনো জ্বলতে পারে না জ্বালাতে পারে বল?

বাহ, দারুণ বলেছ তো! অসাধারণ!

আমার অক্সিজেনে তুমি জ্বালাবে আগুন,

আমি আরও অক্সিজেন দেব,

তুমি আরও দাউ দাউ করে জ্বলবে...

আর সেই আগুনে তুমি-আমি দুজনেই জ্বলে-পুড়ে ছারখার করে দেব সব কিছু।

উড়ে যাবো মুক্ত আকাশে,

উড়বো বাতাস হয়ে,

মেঘ ছোঁব মেঘ হয়ে,

পাখির ডানায় বসে সুখ পাব।

আরও কত কি?

চলনা এমন করে উড়ে যাই...

হয়ে জ্বলে-পুড়ে ছাই।

আকাশে-বাতাসে-পাহাড়ে-ঝর্ণায়-জঙ্গলে-সবুজে-নীলে-গোধূলিতে?

কি যাবে?

হুম চল যাই......

পারবে যেতে? পারবেনা তো?

আমিও কি পারবো?

কেন পারবেনা তুমি?

কেনই বা পারবোনা আমি?

কেন আবার?

তুমিও জানো, আমিও জানি।

কি?

কি আবার?

শেকলে বাঁধা পাগলামি.........।

(উল্লেখ্য এটি একটি আতলামি লেখা, কারো বমি পেলে বা রাগে গজগজ করলে, আমার কিছু করার নেই।
লিখে আমি আনন্দ আর সুখ পেয়েছি।)
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×