আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করি । কিছুদিন আগে আমার এক সহকারী শিক্ষক দশম শ্রেণীর একটি ছাত্রকে শিক্ষকের সাথে বিয়াদবি করার জন্য তিনটি বেত্রাঘাত করেছে। আর ঐ ছাত্রের শরীরে তাতে লাল দাগ পড়ে যায়। এতে তার বাবা-মা স্কুলে এসে ঐ শিক্ষককে খুবই বাজে ভাষায় বকাঝকা করে। এমন কি স্থানীয় পত্রিকায়ও নিউজ বের করে। কেন তার ছেলেকে মারল। আমার প্রশ্ন হলো একজন শিক্ষকের কি ছাত্রকে শাসন করার কোন অধিকার নাই? বর্তমানে সরকারী ভাবে ছাত্রদের পিটানো নিষেধ করে দেয়া হয়েছে। আর এরই কারনে দিন দিন ছাত্র-শিক্ষকের সম্পর্কের অবনতি হচ্ছে। শিক্ষকের সামনে ছাত্র বিয়াদবি করবে অথচ শিক্ষককে চুপ করে তা দেখতে হবে। আর এ কারনেই দিন দিন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা এত টা উগ্র হয়ে পড়ছে। আমরা যখন স্কুলে পড়তাম তখন শিক্ষকের হাতে মার খেলে বাড়িতে গিয়ে বলতে সাহস পেতাম না কারন তাতে উল্টো আমাকে আমার মা-বাবা বকত মারত। যে কেন শিক্ষকের হাতে মার খেলাম। শিক্ষকের সাথে বিয়াদবি করলে সবাই বকত। আজ তার উল্টো শিক্ষক মারলে মা-বাবা এসে উল্টো ছাত্র-ছাত্রীর সামনে শিক্ষককে অপমান করছে। যাতে ছাত্রদের বিয়াদবি আরও বাড়ছে। এটা কী দেশের জন্য খুবই ভালো হলো। সরকারী এই নীতি সত্যিই জাতির জন্য খুব একটা ভাল হবে না বলে আমি মনে করি।
ছাত্র পেটানো কী সত্যিই অন্যায়?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৬
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।