আর মাত্র একদিন। তারপরই তামাদি হয়ে যাবে ছয় কোটি ৪০ লাখ পাউন্ডের পুরস্কার। গত প্রায় ছয় মাস ধরে কর্তৃপক্ষ বসে আছে পুরস্কারের অর্থ নিয়ে। হদিস নেই দাবিদারের। ব্রিটেনের যে এলাকা থেকে টিকিটটি কেনা হয়েছিল বলে রেকর্ড রয়েছে তার রাস্তায় রাস্তায় বিলবোর্ড লাগানো হয়েছে। বিলি হয়েছে লিফলেট। দেশ-বিদেশের গণমাধ্যমে খবরও প্রচার হয়েছে। কিছুতেই ঘুম ভাঙেনি লটারির টিকেট ক্রেতার। লটারির আয়োজক ইউরোমিলিয়ন কর্তৃপক্ষ বলছে, এর আগেও এমন হয়েছে যে দাবিদার আসেনি; ফলে দেওয়া যায়নি পুরস্কার। কিন্তু সাড়ে ছয় কোটি পাউন্ড পুরস্কারের টিকিট পকেটে নিয়ে একজন বেমালুম ভুলে যাবে- এটি তারা বিশ্বাসই করতে পারছেন না। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল ৫ ডিসেম্বর অর্থ দাবি করার শেষ দিন।
কর্তৃপক্ষ জানায়, গত ৮ জুন অনুষ্ঠিত লটারির বিজয়ী ছিলেন দুজন। এদের একজন ছিলেন বেলজিয়ামের, তিনি ইতিমধ্যেই পুরস্কারের অর্থ বুঝে নিয়েছেন। আরেকজন জিতেন ব্রিটেন থেকে: নাম্বার ৫, ১১, ২২, ৩৪ ও ১০ এবং লাকি স্টার ৯ ও ১১। ব্রিটেনের হার্টফোর্ডশায়ার থেকে কেনা হয়েছিল টিকিটটি। দাবিদার না আসায় সেখানকার স্টিভেনেজ ও হিচিন এলাকায় গত কয়েক মাস চালানো হয় জোর প্রচার-প্রচারণা। ঘটনাটি স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর হয়েছে বহুবার। কিন্তু অন্ধকারেই রয়ে যান ক্রেতা। কর্তৃপক্ষ অবশ্য আশা করছে, শেষ মুহূর্তে এসে চমক লাগাতেই পারেন বিজয়ী ব্যক্তিটি। তাহলে ভালোই। অন্যথায় আনক্লেইম্ড্ লটারি পুরস্কারের তালিকার শীর্ষস্থানটি দখল করে নেবে এ ঘটনা।
এই টাকার লটারী প্রাপ্ত ব্যক্তির মালিকের খোঁজ পাইলে আমারেও কিছু টাকা দিয়েন।
সোর্স

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

