রক্তের উষ্ণতায় অমানুষ হয় কামুক পুরুষ!
ব্যাথার তীব্রতায় যেখানে সেখানে শোয় এলোকেশী,
রক্তপিন্ডে জমে যায় প্রাণ: আট কিংবা নয়মাসে!
এখানে ভালোবাসা নেই,তাই দাম নেই রক্ত কিংবা প্রাণের!
কুকুর খেয়ে নেয় মানবিকতা!
তবু,পৃথিবীকে বুঝাতে ফাইজারা লড়াই করে কচি হাতে:" আমিও মানুষ' আমারও আছে বাঁচার অধিকার!"

সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



