
কে তোমায় বাধা দিল কবি? ( জীবনানন্দ দাশের প্রতি)
আজ ২২ শে অক্টোবর, ২০১৫-
৬১ বছর আগে,
সভ্যতার এক দানবের কাছে,
হেরেছিল কালের শুদ্ধতম কবি।
ফিরে দেখি ধূসর জীবন পাতা তাঁর,
গাঢ় অন্ধকার নেমেছে অবেলায়,
মিশতে পারেনি, মেশাতে পারিনি-
মিথ্যার সাথে সত্যরে;
অথবা একটু পাশ কেটে,
মিথ্যারে বগলদাবা করে,
সত্যকে বিদায় দিয়ে,
একটু কৌশলী হতে-
কে তোমায় বাধা দিল কবি?
তোমার শুদ্ধ সুন্দর কবি মন?
কবি নজরুল তোমার কে হয়?
জ্ঞাতি-গুষ্টির কেউ তো নয়,
একটু পাশ কাটিয়ে,
একটু কৌশলী হলে,
সম্পাদকের চাকরিটা বেঁচে যেত,
বৌ-ছেলেমেয়েরা দু’টো ভাল মন্দ খেতে পারত-
কে তোমার বাধা দিল কবি?
তোমার শুদ্ধ সুন্দর কবি মন?
আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে
সে তালিকা;
.
.
.
আর শেষে দু’টো প্রশ্নই তোমায় শুধাবো-
কে তোমার বাধা দিল কবি?
তোমার শুদ্ধ সুন্দর কবি মন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


