যানজটের কাছে হার : হেটে অফিসে গেলেন পররাষ্ট্রমন্ত্রী
১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যানজটে পড়ে অবশেষে হেঁটে অফিসে গেলেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ মাহমুদ আলী। পথে তীব্র যানজট দেখে রাস্তায় গাড়ি রেখে তিনি কাকরাইল থেকে মৎস্যভবন হয়ে ফুটপাথ ধরে হেঁটে অফিসে যান। অক্টোবরের তপ্ত গরমে টাইসহ নীল স্যুট পরা মাহমুদ আলীকে হেঁটে যাওয়ার সময় কান্ত দেখাচ্ছিল। তিনি ঘামে ভিজে যাচ্ছিলেন। ঘাম ও কান্তির ছাপ মুখে স্পষ্ট ফুটে ওঠে। বারবার রুমাল দিয়ে মুখের ঘাম মুছ্ছিলেন তিনি।
ফুটপাথ ধরে হেঁটে যাওয়ার সময় তার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য ছিলেন সাদা পোশাকে। হাতে ওয়াকি-টকি না থাকলে কেউ তাকে নিরাপত্তা বাহিনীর লোক বলে চিনতে পারতেন না।
পররাষ্ট্রমন্ত্রী যখন ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য সামনে কেউ পড়লেই হাত দিয়ে সরিয়ে দিচ্ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার সাথে অনেক পথচারীর গায়ে ধাক্কাও লাগে। তিনি তাতে ভ্রুক্ষেপ না করে এগিয়ে যাচ্ছিলেন সাধারণ পথচারীর মতো। অবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটে এলে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা ইউনিফর্ম পরা কয়েকজন পুলিশ নিয়ে তাকে অভ্যর্থনা জানান। ঠিক তখনই ফুটপাথের পথচারী অনেকে বুঝতে পারেন তিনি ভিআইপি কেউ।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুন