
ভারতে গণধর্ষণের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু তাই বলে কবর থেকে তুলে মৃতদেহকে গণধর্ষণ! হ্যাঁ, সভ্যতার নিষ্ঠুরতম এই ঘটনাটিও ঘটেছে ভারতেই।
রতের রাস্তায় যেভাবে মেয়েরে সুরক্ষিত নয় ঠিক কবরেও সুরক্ষিত থাকতে পারছে না। সেখানেও তাদের তাড়া করে বেড়ায় দুষ্কৃতীকারীরা।
গণধর্ষণের ঘটনাটি ঘটেছে ভারতের গাজিয়াবাদের তহলকা গ্রামে। সেখানে কবর থেকে মহিলার মৃতদেহ তুলে গণধর্ষণ করে ৩ জন দুষ্কৃতীকারী।
৩ দিন আগে সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় ২৬ বছরের ওই মহিলার। ঘটনার দিন কবর থেকে ২০ ফুট দূরে তার বিবস্ত্র মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে পূণরায় মৃতদেহটি দাফনের ব্যবস্থা করে।
অভিযুক্তদের বিরুদ্ধে কোন ধারায় মামলা দায়ের করা হবে তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধিতে শবের সঙ্গে যৌন মিলন বলে স্পষ্ট ভাবে কোনো কিছুর উল্লেখ না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে ২৯৭ ধারায় (কবরে অবৈধ খনন) মামলা করা হতে পারে। তাদের বিরুদ্ধে আরো দায়ের হতে পারে ৩৭৭ ধারার মামলা!
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



