
আমি দীর্ঘ দিন ধরে খুজে পাচ্ছি না। অনেকের কাছে জানতে চেয়েছি। কেহ আমায় জবাব দিতে পারে নাই, অবশ্য অনেকে আমাকে উল্টাপাল্টা কথা শুনিয়েছে! এ বিষয়ে মাথা না ঘামানোর কথা বলেছে! সে সব পরে হবে! যাই হউক, নানাবিধ "জাতীয়" থাকলেও পোষাকের ব্যাপারে কি আমাদের কোন ব্যবস্থা নেয় নাই! আমরা বন্ধুদের, না হয় তাদের বন্ধুদের, না হয় তাদের বন্ধুদের বন্ধুদের কোন বন্ধুর জানা থাকলে জেনে আমাকে জানাবেন।
মরার আগে আরো অনেক বিষয় জানতে ও জ্ঞান নিতে চাই, এটাও তেমন একটা বিষয়। প্লিজ হেল্প!
"আমার প্রিয় লুঙ্গী" বিষয়ক একটা ভাবনা থেকে আমার এ জানতে চাওয়া। লুঙ্গীটা কেন জানি আমার খুভ প্রিয়...!
আমাদের জাতীয় জীবনে লুঙ্গী'র অবস্থান, গুরুত্ব সহ নানাদিক আমার ভাবনায় আছে। লুঙ্গী পরে রাত কাটায় নাই, এমন পুরুষ বাংলাদেশে আছে কি না, তা আমার জানা নাই। সারা জীবনে কোন পুরুষ লুঙ্গী পরে নাই, এমন পুরুষ পেলে আমি তাকে জিজ্ঞেশ করবো কেমনে কি? লুঙ্গিযে কি জিনিস তা সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনাও জানে, তাইতো তিনি বলেছেন ব্যক্তিগত ব্যবহারের জন্য ৬টি লুঙ্গি তার সংগ্রহে রয়েছে। এগুলোকে ‘সম্পদ’ হিসেবে উল্লেখ করেন তিনি। সেই প্রিয় লুঙ্গী নাকি জাতীয় পোষাক নয়!
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



