somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকের অজানা এবং মজার কিছু তথ্য।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবুন তো একটি পৃথিবীর কথা, যেখানে ফেসবুক বলে কোন সামাজিক যোগাযোগরে ওয়েব সাইট নেই। জ্বী, আজ থেকে ঠিক দশ বছর আগে আসলেই ফেসবুক বলে কোন কিছু ছিল না। এই নেটওয়ার্ক সাইটটির জন্ম আজ থেকে ঠিক দশ বছর আগে। তার মানে, আজ হলো ফেসবুকের দশম জন্মদিন। বর্তমানে ফেসবুক ছাড়া আমরা একটি দিনের কথাও কল্পনা করতে পারি না। ফেসবুক বর্তমানে আমাদের কাছে শুধু একটি সামাজিক যোগাযোগের মাধ্যমই নয়, তার চেয়ে বেশী কিছু। এখন মানুষ দশদিন না খেয়ে থাকতে পারবে কিন্তু ফেসবুক ছাড়া Impossible...

ফেসবুকের জন্মদিন উপলক্ষ্যে আজ ফেসবুকের অজানা এবং মজার কিছু তথ্য শেয়ার করলাম:

১. ফেসবুকে প্রথম বিনিয়োগ করে পেপালের (Paypal) কো-ফাউন্ডার পিটার থিয়েল। তার বিনিয়োগকৃত অর্থের পরিমান ছিল ৫ লক্ষ ডলার। যদিও বর্তমানে ফেসবুক কিনতে হলে আপনাকে খরচ করতে হবে ১৪ থেকে ১৫ বিলিয়ন ডলার।

২. ফেসবুক যাত্রার কিছুদিনের মধ্যেই প্রায় বন্ধ হওয়ার জোগার হয়েছিল আরেকটি সোস্যাল নেটওয়ার্ক সাইট কানেকট ইউ (ConnectU) এর মামলার কারনে। তারা দাবি করেছিল ফেসবুক তৈরি হয়েছে তাদেরই আইডিয়া এবং টেকনলজি ব্যবহার করে। যদিও পরবর্তীতে কোর্টের বাইরে এই মামলার মিমাংসা হয়। ফেসবুক এর জন্য কানেকট ইউ (ConnectU) কে কত টাকা দিয়েছে তা কখনই প্রকাশ করে নি।

৩. ফেসবুকের মাধ্যমে অস্ট্রেলিয়াতে কোর্ট নোটিশ দিতে এবং যে কাউকে কোর্টে উপস্থিতির জন্য ডাকতে পারে।

৪. বর্তমানে ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় পেইজটি হলো কার্টুন সিম্পসনের পেইজ (Simpsons) । এই পেইজটিকে এখন পর্যন্ত লাইক দেয়েছে ৭ কোটি ৬৪ হাজারের বেশি ব্যক্তি। দ্বিতীয়তে আছে মাইকেল জ্যাকসনের পেইজটি। যাতে প্রায় ৭ কোটি ব্যক্তি লাইক দিয়েছে।

৫. আইসল্যান্ডে নতুন সংবিধান তৈরির সময় সংবিধান কমিটি তাদের ড্রাফট সংবিধানটি সম্পূর্ন ফেসবুকে শেয়ার করেছিল। পরবর্তীতে সে দেশের নাগরিকরা সম্পূর্ন ড্রাফট সংবিধানটির উপর ফেসবুকে মতামত জানিয়েছে। সেইসব মতামতের উপর ভিত্তি করে সরকার সে দেশে নতুন সংবিধান তৈরি করা হয়।

৬. Facebook Addiction Disorder (FAD) হলো একটি মানসিক ব্যধি। যারা অতিরিক্ত ফেসবুক ব্যবহার করে তারা সাধারনত এই ব্যধিতে আক্রান্ত বলে মনোবিদরা মনে করে। কয়েকটি দেশে এই রোগ নিরাময়ের জন্য নিরাময় কেন্দ্র আছে।

৭. পৃথিবীর চারটি দেশে ফেসবুক নিষিদ্ধ। দেশগুলো হলো সিরিয়া, ভিয়েতনাম, ইরান এবং চীন।

৮. 'কোন মা তার বাচ্চাকে নিজের স্তন্যপান করাচ্ছে'- এ ধরনের কোন ছবি কোন ইউজার ফেসবুকে আপলোড করলে তার একাউন্ট ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করে দেয়। তাই ছবি আপলোড করার সময় সাবধান!

৯. এলিয়েন (Allien) নামে কেউ কোন একাউন্ট খুললে সেই একাউন্ট ফেসবুক কতৃপক্ষ ডিলিট করে দেয়। (খুলেই দেখেন... )

১০. এক গবেষনায় দেখা গেছে, ফেসবুক ব্যবহারকারীদের ৬০% তার পূর্ববর্তী ভালবাসার মানুষটিকে (Ex) ফেসবুকের মাধ্যমে গোপনে লক্ষ্য রাখে।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×