বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছে আজ থেকে ৪৩ বত্সর আগে । এই ৪৩ বত্সর পর ও মানুষের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে । বাংলাদেশ কি সত্যি ই স্বাধীন ? আমরা কি স্বাধীনতা ভোগ করতে পারছি ? এই প্রশ্নগুলোর সত্যিকারের উত্তর কি হবে ? আসলেই কি আমরা স্বাধীন ? যদি তাই হয় । তবে কেন আজ আমাদের ইন্ডিয়ার দাসত্ত্ব করতে হচ্ছে ? ওরা আমাদের কে যুদ্ধে সাহায্য করেছে তার মানে এইনয় যে তাদের কে আমাদের গোটা দেশটাই দিয়ে দিতে হবে বিনিময়ে । কিন্তু আজ আমরা যেন গোটা দেশটাকে ভারতেয় অঙ্গরাজ্য করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি । কেন ? দেশটা কি কারো বাপের সম্পত্তি ? নাকি কেউ দেশটা কিনে নিয়েছে ? কেন আজ ইন্ডিয়া আমাদের ক্রিকেট টিম নিয়ে ষড়যন্ত্র করবে ? আর আমরা ই বা কেন তাদের সমর্থন দিচ্ছি ? ভারত আমাদের সীমান্তে পাখির মত গুলি করে মানুষ হত্যা করছে । আমরা তার বিচার করা তো দূরে থাক । তার প্রতিবাদ টুকো পর্যন্ত করছি না । কেন ? ওরা মানুষ , আমরা কি মানুষ নই ? ওদের টিভি চ্যানেল প্রতিবছর আমার দেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে । আমার দেশের টিভি চ্যানেল কেন তাদের দেশে বন্ধ ? ওদের দেশ আমাদের দেশে বিনা শুল্কে ব্যবসা করছে । আমাদের ব্যবসায়ীদের কেন কড়া শুল্ক গুনতে হচ্ছে ? আমার দেশের রাজনীতি নিয়ে কেন ওরা মাথা ঘামাবে ? ফেলানী হত্যাকারী কেন খালাস পাবে ? ওরা কেন আমার দেশের ছিটমহল ফিরিয়ে দিবে না ? আমার দেশ কেন পানির জন্য তাদের হাতে পায়ে ধরতে হবে ? আমার দেশের সীমান্তে কেন পাকা রাস্তা হতে পারবে না ? সীমান্তে আমার দেশের চাষীর ফসল কেন BSF ছিনিয়ে নিয়ে যাবে ? আমার স্বাধীন দেশ কেন ওদের মুখাপেক্ষী হয়ে থাকবে ? আমার দেশের মন্ত্রী কেন দেশপ্রেম বিসর্জন দিয়ে ইন্ডিয়ার পক্ষে কথা বলবে ? এটাই কি একটা স্বাধীন দেশের চিত্র ? যদি না হয় । তবে প্রশ্নটা আমি ও করছি । বাংলাদেশ কি আসলেই স্বাধীন ?
আলোচিত ব্লগ
সে আমার এআইনোক্কিও

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন
ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন
দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন
Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।