somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রায় দু'শ বছর বয়সী বটবৃক্ষ এবং সাইট্রা গ্রাম

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাজের সুবাদেই একটা সময় অনেক জায়গায় ঘুরেছি; জেলা শহর থেকে শুরু করে উপজেলা, তারপর গ্রাম থেকে গ্রামে । কথা বলেছি বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে । সেটাও আজকের কথা নয় । এরপর দীর্ঘ বছর আর কোথাও যাওয়া হয়নি আমার । আর পুরানো এই বটবৃক্ষের ছায়ায় নিজেকে দেখতে পাওয়ার তো প্রশ্নই উঠেনা । সেটা যতই দু'শ বছরের প্রাচীনই হোক না কেন ।


যাইহোক, তবুও গিয়েছিলাম এক অবসরে । যদিও আমার ইচ্ছাতে নয়, বলা যায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল কয়েজন মিলে আমার পরিবারের সাথে সেখানে এক হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে বেড়ানোর জন্যে । আর ওখানে গিয়ে প্রাচীন এই বটবৃক্ষটিকে দেখে প্রথমে খুব অবাক হয়েছিলাম যে, খোদ ঢাকা জেলার মধ্যেই এত পুরাতন একটা বটগাছ দেখে ।


এবার আসি গাছটির ইতিকথায়, স্থানীয় কয়েকজন মানুষের সাথে কথা বলে জানা গেল, গাছটিকে ঘিরে কিছু আজগুবি কাহিনীসহ কিছু তথ্য । গাছটি প্রায় সাড়ে চার বিঘা জমির উপর অবস্থিত, এর অসংখ্য ঝুড়ি যাকে আমরা বটের ঝুড়ি বলি, তা এতটাই মোটা হয়ে মাটির নিচে পুঁতে গিয়েছে যে, প্রতিটা ঝুড়িকেই মনে হবে এক একটা আলাদা গাছ এবং সব চেয়ে মজার ব্যাপার হল, এসব বটের ঝুড়ির ধাঁধাঁয় আপনি বুঝে উঠতে পারবেন না যে, কোনটি আসলে মূল গাছ ।


গাছটির এক পাশে আছে একটি কালীমন্দির । স্থানীয় লোকজনের ভাষায় এই কালীমন্দিরটির বয়সও প্রায় দেড়'শ বছরের উপরে । যদিও মন্দিরটি নাকি বিভিন্ন সময় সংস্কার করা হয়েছে । কিন্তু এটির বর্তমান অবস্থা দেখে মনে হয়না বড় কোন সংস্কার এটার করা হয়েছে ।


প্রাচীন এই বটবৃক্ষটি সাইট্রা গ্রামে অবস্থিত । যে গ্রামের প্রায় নব্বই ভাগের উপরে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাস । একটা সময় মৃত কোন মানুষের স্মৃতির উদ্দেশে মাঠের ভিতর কেউ কেউ এরকম মঠ বানিয়ে রাখত, যেটা সম্পর্কে পূর্বে আমার কোন ধারণাই ছিল না এবং এটি দেখার পর মনে হয়েছিল ছোট বেলায় পড়া বঙ্কিম চন্দ্রের 'আনন্দমঠ' উপন্যাসটির কথা ।


যাইহোক, সাইট্রা গ্রামের মানুষের মধ্যে শিক্ষার হার ভাল হলেও অর্থনৈতিক দিক থেকে তারা ততটা ভাল অবস্থায় যেতে পারেনি । বাংলাদেশের আর দশটা গ্রামের মতই এই গ্রামে সব ধরণের ফসলের চাষ হলেও একটা একেবারে ব্যতিক্রমী ফসলের চাষ করে, আর তা হল লেবু চাষ । মাঠের দিকে তাকালে দেখা যায় প্রচুর লেবুবাগান এবং গ্রামটি ঢাকার পাশে অবস্থিত হওয়ায় কৃষকেরা লেবুর দামও ভাল পায় ।


এ ছাড়াও এই গ্রামের মাঠে পুকুর কেটে করা হয় মাছের চাষ, তবে সেটা করা কিছুটা ব্যায়বহুল । এ ছাড়াও মাঠের ভেতর আছে কয়েকটি ব্রিকফিল্ড, যা কেবল অধিক টাকাওয়ালারাই করতে পারে । সব মিলিয়ে প্রাচীন বটবৃক্ষটি দেখার পাশাপাশি গ্রামটি আমার মন্দ লাগেনি ।


প্রাচীন এই বৃক্ষটিকে দেখতে যাবার লোকেশন হল, প্রথমে ধামরাই বাজার থেকে অটোরিক্সা যোগে ধানতারা যেতে হবে, ওখান থেকে আলাদা অটো রিজার্ভ করে সাইট্রা গ্রামে যাওয়া যায় । ধামরাই বাজার থেকে জনপ্রতি খরচ হবে ৪০/৫০ টাকা । এখানে উল্লেখ্য যে, পৃথিবীর সব চেয়ে বড় রথ বা রথের মেলা প্রতি বছর ধামরাইতে অনুষ্ঠিত হওয়ায় আমরা সবাই মোটামুটি ধামরাইকে চিনি । কারণ রথ যাত্রার ইতিহাসটাই নাকি ধামরাই থেকে শুরু । ধামরাই হল, ঢাকা জেলার (পশ্চিমে সাভারের পর) একটি উপজেলা ।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৫
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×