জুন মাসের দিকে শুনতে পারছিলাম যে সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়ানো হবে । আর এই বেতন বাড়ানোর একটাই কারণ তা হল সরকারি চাকুরীজীবিদের ‘দূর্নিতী’ বন্ধ করা । শুনে খুব ভালো লেগেছিল এই বার অন্তত সরকারি চাকুরীজীবিদের হাত থেকে গরীব সাধারণ মানুষ গুলো ঘুষ দেওয়ার হাত থেকে রক্ষা পাবে । কিন্ত হয়েছে ঠিক তার উল্টো । বেতন বৃদ্ধির সাথে সাথে যেন তাদের লোভ , লালসা আরো বেড়ে গেল ।
এরা কি সত্যিই মানুষ , এদের গায়ে সত্যিই মানুষের রক্ত আছে , নাকি এরা মানুষ রুপি পিসাস ।
আবার এরা সমাজের এক এক টা মাথা নামে পরিচিত এদের ছাড়া কখনো কোন কাজ এগিয়ে নেওয়া যায় না । কারণ ওরা সরকারি চাকুরীজীবি , ওরা বিভিন্ন সরকারি অফিসে বড় অফিসার , বড় কর্মকর্তা । ওদের সাথে কথা বলতে পারাও নাকি খুব ভাগ্যের ব্যাপার ।
এরা ( দূর্নিতীবাজ) কি কখনো নিজেদের বুঝবে না । আমার এক সময় ইচ্ছে ছিল বড় হয়ে একটা সরকারি চাকরী করবো । কিন্তু এখন সে ইচ্ছে নাই । সরকারি কর্মকর্তাদের নামে এতো দূর্নাম যে এখন ভালোদের কেউ খারাপ করে তোলে । সেই দলে আমি যেতে চাই না ।
এই ঘুষখোর মানুষ গুলো কি সারা জীবন এইভাবে রাজ্যত্ব করে যাবে । এদেরকে কি যুব সমাজ ধংস করতে পারবে না ??????
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



