somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

পবিত্র ঈদের দিনে সবার সঙ্গে হাসিমুখে হিংসামুক্ত মনে কোলাকুলি করুন

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পবিত্র ঈদের দিনে সবার সঙ্গে হাসিমুখে হিংসামুক্ত মনে কোলাকুলি করুন
সাইয়িদ রফিকুল হক
(আমাদের প্রিয় ‘সামহোয়ার ইন ব্লগে’র বিশিষ্ট ব্লগার ও ছড়াকার প্রামানিক ভাইয়ের সুস্থতা-কামনা করে লেখাটি তাঁর উদ্দেশ্যে উৎসর্গ করা হলো।)

পবিত্র ঈদের দিন কোলাকুলি করাটা ইসলামের প্রাথমিক-যুগের রেওয়াজ। আর এটি ইসলামী তাহজীব ও তমুদ্দনের প্রকৃষ্ট একটি উদাহরণ। তাই, যারা ইসলামের প্রতি আস্থাবান ও শ্রদ্ধাশীল তারা অবশ্যই পবিত্র ঈদের দিন ঈদগাহে বা মসজিদে গিয়ে ঈদের নামাজশেষে আপনার কাতারের আশেপাশের মানুষ থেকে শুরু করে আত্মীয়স্বজন-পাড়াপড়শি-বন্ধুবান্ধব সকলের সঙ্গেই (সম্ভব হলে) কোলাকুলি করুন।

ইসলামী রেওয়াজ-রসম থেকে কোলাকুলির উদ্ভব। শুধু ঈদের দিনে নয়—এক মুসলমানের সঙ্গে আরেক মুসলমানের দেখা হলে সালাম-বিনিময়ের পর কোলাকুলি ও মোসাফাহ করা উত্তম কাজ। আমাদের প্রিয়-নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়েও সাহাবাগণ একে অপরের সঙ্গে সৌহার্দ্যবৃদ্ধির জন্য কোলাকুলি করেছেন। হিংসামুক্ত মনে মুসলমান একে অন্যের সঙ্গে কোলাকুলি করলে সমাজ ও রাষ্ট্র থেকে নানাবিধ সহিংসতা দূর হবে। এতে এক-মানুষের প্রতি অপর-মানুষের ভালোবাসা ও আন্তরিকতা বৃদ্ধি পাবে।

আমাদের দেশে ইদানীং একশ্রেণীর ইমাম-মাওলানা-নামধারী মৌ-লোভী ঈদের দিনে মুসলমানদের ঐতিহ্যবাহী-রেওয়াজ ‘কোলাকুলি’র বিরুদ্ধে ফতোয়াবাজিতে লিপ্ত হয়েছে। আর এই মূর্খ-জীবগুলো মনগড়াভাবে ঈদের দিনের কোলাকুলিকে ‘বিদআত’ ও ‘নাজায়েজ’ বলার মতো ধৃষ্টতা দেখাচ্ছে। এরা ভণ্ড, এরা নামধারী-মুসলমান, আর আত্মস্বীকৃত-আলেম-নামধারী জালেম। এরা কেউই আলেম কিংবা ইমাম নয়। এরা অর্থলোভী-নরপশু।

মুসলমানদের ঐতিহ্যবাহী-কোলাকুলির বিরুদ্ধে ফতোয়াবাজি করে কোলাকুলিকে বিদআত ও নাজায়েজ বলে কারা? কালবিলম্ব না করে এদের পরিচয় জেনে নিন। এরা হলো:

১. মুসলমানদের চিরশত্রু ইবলিশ শয়তানের দোসর এজিদের অনুসারীগণ।
২. এজিদবংশীয় ও এজিদীয় আকিদাহ’র ধারক-বাহক শয়তান ইবনে আব্দুল ওহাব নজদীর অনুসারীরা। অর্থাৎ, যারা ভারতীয় উপমহাদেশে ‘ওহাবীশয়তান’ নামে পরিচিত।
৩. পাকিস্তানের একসময়কার ভণ্ড-রাজনীতিক ও জামায়াতে ইসলামী পাকিস্তানের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর অনুসারীগণ। এরা মওদুদীবাদী নামে পরিচিত।
৪. খারিজীসম্প্রদায়ের অনুসারীগণ।
৫. জঙ্গী, জঙ্গীবাদী-মানসিকতার অধিকারী ব্যক্তিবর্গ।
৬. সুন্নীআকিদাহ’র ঘোরবিরোধী বাতিল-আকিদাহপন্থী ও তাদের ধারক-বাহকগণ।


উপর্যুক্ত ভণ্ডশ্রেণী ব্যতীত বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের সকল মুসলমান পবিত্র ঈদের দিনে কোলাকুলি করবে এবং এর প্রতি বিশ্বাস, আস্থা ও শ্রদ্ধা রাখবে। তাই, আর কালবিলম্ব না করে ঈদের দিনে সবার আগে ঈদগাহে যাওয়ার চেষ্টা করুন। আর পবিত্র ঈদের দিনে নামাজশেষে সবার সঙ্গে সকলপ্রকার ভেদাভেদ ও মনোমালিন্য ভুলে হাসিমুখে বুকে বুক মিলিয়ে কোলাকুলি করুন। আর ধনী-গরিব সকলকে একচোখে দেখে ভালোবাসুন। আমাদের ঈদ হোক আনন্দের। আর আনন্দ হোক সকলের জন্য। সকল মানুষ খুশি হোক। সকলের ঈদ সার্থক ও সুন্দর হোক।

সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৬/০৬/২০১৬
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×