somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংখ্যালঘু নির্যাতনঃ কার লাভ, কার ক্ষতি

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্ভবত বিশ্বের মাঝে সম্পৃতির দেশ হিসেবে বাংলাদেশের একটা ডাক-নাম আছে। কিন্তু এরপরও এখানে সংখ্যালঘু নির্যাতন মাঝে মাঝেই হয়ে থাকে। যদিও অন্যান্য দেশের তুলনায় এটা অনেক কম কিন্তু আমাদের কথা হলো এখানে এক ভাগ নির্যাতন হবে এটাই বা আমরা মেনে নিব কেন।

প্রতিবারের ন্যায় এবারও নির্বাচনের আগে পরে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে যা খুবই দূর্ভাগ্যজনক। আমরা জানি সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুরা আওয়ামীলীগকেই বেশি সমর্থন করে থাকেন কিন্তু তার মানে তো এই নয় যে তারা অন্য কোন রাজনৈতিক দলের সাথে নেই। এরপরও তারা নির্যাতিত হচ্ছেন কেন? এই নির্যান কারাই বা করছে, আর এতে লাভ ক্ষতি কম বেশি কার? এমন অনেক প্রশ্নই মনে উকি দেয়।

এখানে মূল বিষয়টা হচ্ছে এই সংখ্যালঘু ভাই-বোনেরা আজকে নোংরা রাজনৈতিক গ্যারাকলে আটকে পড়েছেন। তাদেরকে সবাই ব্যবহার করে রাজনৈতিক সিঁড়ি পার হতে চায়।
কেউ কেউ বলে থাকেন যে ইসলামীক দলের নেতা কর্মীরাই সংখ্যালঘুদের উপর হামলা চালায় কিন্তু বাস্তবতা তাকে সমর্থন করে না। ইসলামপন্থিরা যদি তাদের উপর হামলা চালায় তাহলে তাদের লাভ আছে বলে আমার মনে হয় না বরং এতে লাভ যা হওয়ার তা আওয়ামীলীগেরই হয়ে থাকে তাহলে ইসলামীরা এই লাভ লীগের হাতে তুলে দিতে যাবে কেন? তাছাড়া দশম নির্বাচনের সময়তো ইসলামপন্থিরা প্রায় সবাই এলাকা ছাড়া এই অবস্থাতেও তারা কিভাবে সংখ্যালঘুদের উপর হামলা চালাবে?

গত পরশু দিন একটি বেসরকারী টিভি চ্যানেল সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি নিয়ে বেশ ভাল একটা প্রতিবেদন করেছে সেখানে তারা এটা বোঝাতে সক্শম হয়েছেন যে হামলার পিছনে ইসলামপন্থিরা নয় বরং আওয়ামীলীগই দায়ী। তারাই মূলত এই কাজটা করে বিরোধীদলের উপর চাপিয়ে দিয়ে ফায়দা লুটতে চায়।

আরেকটা বিষয় হলো গত কয়েকদিন যাবত জাতীয় দৈনিক গুলোর মাধ্যমে আমরা দেখলাম যে সংখ্যালঘুদের উপর হামলা করার পরে লীগের নেতা গ্রেফতার। তার মানে এটা স্পষ্ট আওয়ামীলীগই এই হামলার সাথে সর্বাধিক জড়িত।
এখানে লক্ষনীয় যে, বর্তমান সরকার ক্ষমতায় থাকার পরেও সংখ্যালঘুদের উপর হামলাকারীদের বিচারে তেমন তৎপর হয়নি। তদন্ত বা বিচার করতে গেলে যেহেতু তাদের নেতা-কর্মীরাই ফেঁসে যাবেন সেহেতু তারা এই পথে না হেটে বিরোধীদলের উপর দোষ চাপানোতেই সীমাবব্ধ আছেন এছাড়া অন্য কিছু মনে করার আপাতত কোন কারন আছে বলে মনে হচ্ছে না।

সর্বশেষ বর্তমান ক্ষমতাসীনদের নিকট দাবী করছি আপনারা সংখ্যালঘুদের উপর হামলাকারীদের বিচারের জন্য প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলোক শাস্তির ব্যবস্থা করুন। আমরা কাঁদা ছোড়া-ছুড়ি আর দেখতে চাই না, আমরা চাই একটা সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×