বৈধব্যতিলক চোখে প্রশান্তির ছায়া
মামুলী যাপনেও থেকে যায় নক্ষত্র স্মৃতি -
ধুসর আঁচলে এখনো ঘোর ছোঁয়াছোঁয়ি খেলা।
২৩ নং কাশীনাথ রোড, মাতামহের পোড়ো বাড়ি
ভাগের মা পায়নি গঙ্গা ...
ঘুণপোকার কারুকাজ হেথায় হোথায়
পলেস্তারা গেছে খসে, ভঙ্গুর সব দেরাজ -জানালা...
আগাছা আঙ্গিনায় তবু উড়ে আসে ছটিঘর
চেয়ে চেয়ে দেখি-
আলোমায়ায় প্রথম আমার সেই চোখ মেলা।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



