somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলো বৃষ্টিতে ভিজি ………

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ঝমঝম বৃষ্টি মোটেই ভালোলাগেনা শুভ্রের। শুভ্র মনে করে বৃষ্টি ভালোলাগার মত কিছু নয়। এর আগেও দু তিন বার রিক্সা উলটে রাস্তার কাদাপানি ভর্তি গর্তে পড়ে গিয়েছে। বৃষ্টি হলেই চারিদেকে কাদা-পানির পরিমান বেড়ে যায়। এই কাদা গুলো শুভ্রকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে। রাস্তা দিয়ে হাটতে গেলেও প্যান্টের পেছনের অংশ নিচ থেকে উপর পর্যন্ত কাদার ভালোবাসায় প্রলেপিত হয় । সে এক অদ্ভুত চিত্রকর্ম।

-ছাতা আনোনি?
*…
-বলছি আপনি কি শুনতে পারছেন? ছাতা আনেন নি?

মনে মনে বৃষ্টির গুষ্টি উদ্ধার করায় ব্যস্ত ছিল শুভ্র । তাই প্রথমে বান্ধবী বৃষ্টির কথা খেয়াল করেনি। “আপনি” বলে সম্বোধন করায় হুশ হয় শুভ্রের। আসলে অনাকাঙ্খিত ডাক গুলোই ভালোভাবে কানে ঢোকে এবং বুকে বিধে

*আপনি করে বলছ কেন?
-তো কি বলব? আপনাকে তো তুমি বলে ডেকে উত্তর পাওয়া গেলনা
*আবার আপনি???
-ওকে ছাতা আনছিস?

এবার আগের তুলনায় বেশি কষ্ট পেল শুভ্র । কিছুটা রাগ নিয়েই বলল

*না আনিনি। মরার বৃষ্টি আসার টাইম পেল না
-কি? আমি মরার বৃষ্টি? তোর তো সাহস কম না!
*তোমাকে বলিনি
-ও, তবুও তুই বৃষ্টি কে মরার বললি ক্যান? তোর আসলে রুচিই নাই। বৃষ্টি কার না ভালো লাগে?
*আমার ভালো লাগেনা
-ক্যান? আবারো কি পড়েছিলি__ কোনো গর্তে?

শুভ্রের মুখটা কালো হয়ে যায়। বৃষ্টি কি কোনোদিন তার এই দুর্দশা দেখেছিল? আবার আনমনা হয়ে যায় শুভ্র ।

-ছাতার ভেতরে আয়
*ইয়ে মানে, ঠি__ক আছে__ , বৃষ্টি থেমে যাবে একটু পরেই
-এতো ম্যান ম্যান করছিস ক্যান? তোর কি লজ্জা লাগে?

এটা শুভ্রের কাছে মেঘ না চাইতেই বৃষ্টির মত নয়। একসাথে সে বৃষ্টি আর ছাতা দুইটাকেই পাচ্ছে। এর আগে কোনোদিন বৃষ্টির এতো কাছে আসেনি শুভ্র । তবুও সে নিজেদের মাঝে কিছুটা দূরত্ব বজায় রাখছে। ফলস্বরুপ দেহের ডান অংশ টা ভিজে চপচপে হয়ে যাচ্ছে।

-আরে ভিজে যাচ্ছিস তো। আরেকটু কাছে আয়
*না অসুবিধা নেই।

-প্যান্ট টা ভাজ কর। কাদা হয়ে যাচ্ছে
*না থাক
-ভাজ করলে তোকে আনস্মার্ট লাগবে না, জোকার লাগবে
*নিজেকে কেমন লাগছে তা একবার দেখেছো?
-আমাকে কেমন লাগছে? পেত্নীর মত লাগছে? হুম?
*তোমাকে আজ দারুন লাগছে

কিছুটা অপ্রস্তুত হয়ে যায় বৃষ্টি

-দারুন লাগবে কেন? আজকেই কি আমাকে প্রথম দেখছো?
*হ্যা আজকেই তোমাকে প্রথম দেখছি। তোমার প্রতিটা নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি

নিঃশ্বাসের গতি বেড়ে যায় বৃষ্টির। হাটার গতি কমে আসে। পাশাপাশি হাটার কারনে একে অপরকে ঠিক স্পর্শই করছে বলা যায়। শুভ্রের প্রতিটা স্পর্শ বৃষ্টি কে শিহরিত করছে

-কি শুনতে পাচ্ছ?
*অদ্ভুত এক ভাষা। বুঝতে পারছি না। তবে মনে হচ্ছে এই শব্দ আমি চিরকাল শুনতে চাই

ভালোবাসার ভাষা গুলো আসলেই অদ্ভুত। এই ভাষা মানুষ কে চিরকাল এক অচেনা মায়ায় আবদ্ধ করে রাখে

শুভ্রের চোখের দিকে তাকাতে পারে না বৃষ্টি। মনে হয় এই বুঝি চোখ দুটো তাকে জ্ঞানশূণ্য করে দেবে। ওই #চোখের দিকে একবার তাকালেই বৃষ্টি আটকে যাবে। আটকে যাবে শুভ্রের ভালোবাসায়।

-কি দেখছো?
*তোমার চোখ। তার ভেতরে আমি। তোমার মাঝে আমাকে দেখতে পাচ্ছি

বৃষ্টিও শুভ্রের চোখে নিজেকে দেখতে পাচ্ছে। এক অদ্ভুত মায়াজালে আটকে গেছে বৃষ্টি। ছাতা টা হাত থেকে উড়ে গেছে। এখন এই হাত ছাতা নয়, আরেক জনের হাত ধরে আছে।

আজকের বৃষ্টি টা শুভ্রের কাছে ভালো লাগছে। শুভ্র এখন বৃষ্টিতে ভিজছে, বৃষ্টির ভালোবাসায় ভিজছে। দুজন হাত ধরে ভিজতে ভিজতে হেটে যাবে অনেক দূর। হয়ত চিরকাল..................
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×