আজ হঠাৎ করে আমার গানের আর্কাইভ ঘাটতে ঘাটতে একটা ফোল্ডার চোখে পড়লো মিক্সড। সেটা ওপেন করতেই এই গান পেলাম। গানটা মনে হয় জুয়েলের।
আমি পারিনি মুছে দিতে,
তোমাকে এই মন থেকে-
সহজেই যা পেরেছো তুমি।
শোন গো প্রিয়তমা,
তবু করেছি ক্ষমা,
শুধু স্মৃতিটুকু আজো ছাড়িনি;
ভুলতে পারি নি, ভুলতে পারি নি
ভুলতে পারি নি ...... তোমাকে।।
তোমার দেয়া
সব কষ্টকে আপন করে
সাজিয়ে রেখেছি
সযতনে তা এই অন্তরে।
তুমি ছাড়া জীবন এমন হবে
আগে এ এ ভাবি নি।
ভুলতে পারিনি, ভুলতে পারি নি ই
ভুলতে পারি নি ই ই ই - তোমাকে।।
এই জীবনে
যে আলো তুমি জ্বেলেছিলে
জানি না কেন আজ তুমি
তা কেড়ে নিলে....
আমি তোমার মতো এমন আপন
কাউকে ভাবিনি।
ভুলতে পারিনি, ভুলতে পারি নি ই
ভুলতে পারি নি ই ই ই - তোমাকে।
আমি পারিনি মুছে দিতে,
তোমাকে এই মন থেকে-
সহজেই যা পেরেছো তুমি।
শোন গো প্রেয়তমা,
তবু করেছি ক্ষমা,
শুধু স্মৃতিটুকু আজো ছাড়িনি;
ভুলতে পারি নি, ভুলতে পারি নি
ভুলতে পারি নি ...... তোমাকে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

