somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথোপকথন-১ঃ একদিন একটি পিপড়া ও ফলের সাথে

১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জানালার পাশে,
কালের সাক্ষী আম্রকানন,
সেদিন ওদের ডালে চেয়ে দেখি,
অবাক আয়োজন, বনভোজ মনে হল।সারি সারি পিঁপড়েরা মার্চ করে এগিয়ে আসছে এদিকে
আমার ছায়া ছুয়ে ওরা বেয়ে উঠছে
আমার গায়ে,আমি সম্মোহিত।

একটি পিঁপড়ে,
আমার কানে এসে বসল,
আমি বাধা দিতে পারলাম না
কি এক অদ্ভুত খেয়ালে।ভেবেছিলাম কামড়ে দেবে, কিন্তু আমাকে অবাক করে সে চেঁচিয়ে
বলল, "যুবক তুমি পথভ্রষ্ট।"

আমি বিস্ফোরিত
চক্ষু মেলে অপলক চেয়ে
দেখছি আমার তিক্ত অতীতফল,
সাদা কদমের ফাংগাস ফুল ফুটেছে,
বুঝে নিলাম এই ক্ষুদ্রতা তার থেকেও ক্ষুদ্র
যা এতদিন চক্ষুমেলেও খুঁজে পাইনি,
নোনাজলে ডুবেছি।

লবনাক্ত জলে
ভেসে যাচ্ছে প্রতিটি শিরা
উপশিরা বেয়ে, বেইমানী মগজকে
অভিস্মপাত দিয়ে, খুবলে নিতে ইচ্ছা করছে একজোড়া অকেজো চক্ষুগোলা।এতদিন লুকোচুরি
খেলেছে ভিতু ইন্দ্রিয়,
আর নয়।

হঠাৎ তখন
চলমান ভাবনার জলে
কে যেন নাড়া দিল, বলল, " অনেক
বিকৃত করেছ আমায়।" আমার অন্তরাত্মা কেপে উঠল।পাপীর ইন্দ্রজালে কে যেন ধরা পরেছে,
মুক্তি চায়। আমি হয়েছি তখন
নিরুক্ত মরুর নির্জনতা।

চারিদিকে লোলুপ
মশাল,প্রেমিকার প্রেতাত্মা
হনন করতে চায় প্রতিটি স্নায়ুকলা,
তিলে তিলে গড়া প্রতিটি শহর আমার, দুমড়ে মুচড়ে পড়ে যাচ্ছে কোন এক পাপিষ্ঠ পরাশক্তির
পারমাণবিক আঘাতে।

ঝলসে যাচ্ছে,
আগরতলা থেকে পলাশীর
আম্রকানন, উমিচাঁদদের কামানের
গোলায় উড়ছে আহত জমিন, বারুদের তাজা গন্ধ, নিরস্ত্র আহত সৈনিকের রক্তেমাখা
বুকে বিঁধছে বাহাদুরি তরবারি,
অসহায় সিপাহিসালার।

ঠিক তখনি,
এই অভিশপ্ত ধ্বংসলীলায়,
একটি পিঁপড়ে এসে কানেকানে বলছে,
"যুবক তুমি পথভ্রষ্ট।" আমি নিস্পলক তখনো,
চেয়ে আছি তিক্ত ফলের দিকে, মীরজাফরের
মত নিরুত্তর বিশ্বাসঘাতক,
দেউলিয়া মগজ।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৪
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×