somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিৎজার পুরষ্কারপ্রাপ্ত ঔপন্যাসিক জন আপডাইক আর নেই

২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুলিৎজার পুরষ্কারপ্রাপ্ত বিখ্যাত মার্কিন ঔপন্যাসিক জন আপডাইক (৭৬) আর নেই। ফুসফুসের ক্যান্সারে আক্রান- আপডাইক মঙ্গলবার মারা গেছেন। তার প্রকাশক আলফ্রেড এ নফ এ তথ্য জানিয়েছে।
নফ জানায়, জন আপডাইক ম্যাসাচুসেটসের বেভারলি ফার্মে তার বাড়ির কাছে একটি সেবাকেন্দ্রে মারা গেছেন।
বিখ্যাত এই ঔপন্যাসিক পুলিৎজারসহ বিশ্বের অনেক শীর্ষ সাহিত্য পুরষ্কার পেয়েছেন। তিনি তার আলোচিত ‘র‌্যাবিট সিরিজ’ এর জন্য পুলিৎজার পুরষ্কার পান।
উপন্যাস ছাড়াও তিনি অনেক গল্প, কবিতা ও প্রবন্ধ লিখেছেন।
পঞ্চাশ বছরের বেশি সময়কালে প্রায় অর্ধশত গ্রনে' যুদ্ধ-পরবর্তী মার্কিন সমাজের যৌনতা, বিবাহবিচ্ছেদ ও অন্যান্য দিকের আলেখ্য এঁকেছেন জন আপডাইক।
আপডাইক এক সাক্ষাৎকার গ্রহণকারীকে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ছোট শহর এবং প্রোটেস্ট্যান্ট মধ্যবিত্তরাই তার লেখার বিষয়।
জন আপডাইক ১৯৩২ সালে পেনসিলভানিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। তিনি হার্ভার্ড থেকে পড়াশোনা শেষ করে এক বছর অক্সফোর্ডে শিল্পকলায় পড়াশুনা করেন।
এখান থেকে পাশ করে বেড়িয়ে তিনি ‘নিউ ইয়র্কার’ ম্যাগাজিনে যোগ দেন।
আপডাইকের প্রথম প্রকাশিত উপন্যাস ‘দ্য পুওরহাউস ফেয়ার”। উপন্যাসটি ১৯৫৯ সালে প্রকাশিত হয়। ওই একই বছর তার বিখ্যাত ‘র‌্যাবিট, রান’ বই প্রকাশিত হয়। এ বইটিই তাকে তার সময়ের অন্যতম সেরা ঔপন্যাসিকদের আসনে বসিয়ে দেয়।
র‌্যাবিট, রান উপন্যাসেই তার স্মরণীয় চরিত্র হ্যারল্ড ‘র‌্যাবিট’অ্যাংস্ট্রম চরিত্রটি সৃষ্টি করেন আপডাইক।।
তার র‌্যাবিট সিরিজের বইগুলো হচ্ছে- র‌্যাবিট রিডাক্স, র‌্যাবিট ইজ রিচ, র‌্যাবিট অ্যাট রেস্ট। এ বইগুলোতে তিনি একজন মানুষের জীবনে কাজ, বিয়ে, সম্পর্ক, ছোট ছোট বিজয়, মৃত্যুসহ বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।
এছাড়া আপডাইকের ‘দ্য উইচেস অফ ইস্টউইক’ নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়েছে।
নফ প্রকাশনীর পরিচালক নিকোলাস ল্যাটিমার বলেন, “তিনি আমাদের একজন মহান লেখক ছিলেন এবং আমরা গভীরভাবে তার অভাব বোধ করবো।”
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×