ট্যাকাটুকা ওয়ালা দুই লোক একবার এক সাথে এক জায়গায় যাইতেছিলো।
মাঝপথে ১ম জন ২য় জনকে অপমান করার জন্য প্রস্তাব দিলো ১০ কোটি টাকা দিলে সে রাস্তার ধারে পইরা থাকা পঁচা গোবর খাবে কিনা।
২য় জন অনেক হিসাব কইরা ভাবলো ১০ কোটি টাকা পাওয়ার জন্য এইটুক করতে ক্ষতি কি।
সে গোবর খাইলো।
কিছুক্ষণ পর দুইজনেরই মন খারাপ।
একজন তুচ্ছ কারনে ১০ কোটি টাকা দিলো, আরেকজন প্রচুর টাকা পয়সা থাকার পরেও ১০ কোটি টাকার লোভে এই জিনিস খাইলো। তাই ২য় জন ১ম জনকে প্রস্তাব দিলো ভাই তুমিও যদি একটু গোবর খাও, আমিও তোমারে ১০ কোটি টাকা দেব।
১ম জন টাকার আশায় একই জিনিস খাইলো।
খানিকক্ষণ পর দুইজনেরই মন খারাপ।
তাদের কারোরই আয়-ব্যয় কিছু হইলো না, মাঝখান দিয়ে দুইজনই পঁচা গোবর খাইলো।
মনের দুঃখে তারা বিচার চাইতে গেল।
বিচারে রায় হইলো, যেহেতু তারা দুইজনই ১০ কোটি টাকা করে খরচ করছে, তাই দুইজনকেই এই খরচের ওপর ১৫% VAT দিতে হবে।
আবার, যেহেতু দুইজনই ১০ কোটি টাকা করে আয় করছে, তাই দুইজনকেই এই আয়ের ওপর ৩০% ইনকাম ট্যাক্স দিতে হবে।
মোরাল : টাকা থাকলেই সেইটার show off করা উচিত না।
Source: My Facebook Page. http://www.facebook.com/zzahidhasann

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


