সমাজ সেবার নামে একদুই জন এর জন্য রাস্তায় দাড়িয়ে চেচামেচি করে ঘন্টায় ঘন্টায় ছবি পোষ্ট করার সময় আমাদের আছে। কারো ক্ষুদা নিবারণের জন্য নয় ফেসবুকে সেল্ফি পোষ্ট করার জন্য রাস্তার পাশে কাউকে ধরে মুখে ভাত দিয়ে দশ বিশটা সেল্ফি নেওয়ার সময় আমাদের আছে। আমরা সমাজকর্মী তবে সমাজের উন্নয়নের জন্য নয় ফেসবুকে ছবি পোষ্ট করার জন্য আমরা সমাজ কর্মী। ছেঁড়া কাপড়ে উম্মাদ মহিলার কথা আমরা ভাবি না, শরীরে অর্ধাংগ দেখা দিলে ও আমরা কেউ গিয়ে তার শরীর আবৃত করার জন্য নিজের শরীরের অতিরিক্ত কাপড় খুলে দিই না। নাসরিন, মঞ্জু, আলেয়া যারা প্রতিদিন গার্মেন্টস এ কাজ করার পর ও তিন মাস ধরে বেতন পাই না সেই দিকে আমরা তাকাই না। কেএফসি, এমএফসি তে প্রেমিকার জন্য হাজার টাকার পার্টি দিতে পারি, পঞ্চাশ বয়সী পঙ্গু লোকনাথ মেয়ের বিয়ের টাকা যোগাড় করার জন্য শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হেটে যায় আমরা পারি না তাদের জন্য কিছু করতে। শিশু অধিকার, শিশু শ্রম এই সব নিয়ে চিৎকার চেঁচামি করার সময় আমাদের আছে, রাস্তার পাশে দাড়িয়ে থাকা কিশোর যখন পলিথিনের ফুটোয় ফু দেয় তা দেখে ও দেখার সময় আমাদের নেই। পথ শিশুদের অধিকার নিয়ে মানববন্ধন করার সময় আমাদের আছে, নিজ বাসায় নাবালক কাজের ছেলে/মেয়ে টার অধিকার নিয়ে কথা বলার সময় আমাদের নাই। আমরা হলাম এই যুগের সমাজকর্মী(সেল্ফি কর্মী/ফেসবুক কর্মী)।
আমরা সমাজকর্মী তবে সমাজের উন্নয়নের জন্য নয় ফেসবুকে ছবি পোষ্ট করার জন্য আমরা সমাজ কর্মী
পাঞ্জাবিস্তান
পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।