কিছু কিছু এনজিও কর্মীদের কাজ দেখে মাথা ঘুরাইতেছে, ফেসবুকে তাদের পোষ্ট দেখে মনে হয় তারা একমাত্র দেশ ও সমাজ প্রেমি। বিশ্ব শিশু দিবস, বিশ্ব ছড়ি দিবস, বিশ্ব নারী দিবস এবং সর্বশেষ বিশ্ব হাত ধোয়া দিবস এই সব দিবসে হাতে গোনা কয়েকজনের হাত পরিস্কার করে যেমন ভাবে ছবি পোষ্ট করছে মনে হচ্ছে হাত এর সাথে সাথে দেশের ময়লা পরিষ্কার করছে। আরে ভাই আপনারা আগে নিজের ময়লা পরিষ্কার করনে, দাতা সংস্থা হতে দশ টাকা এনে নয় টাকা নিজের পকেটে রেখে এক টাকা দিয়ে কেন ময়লা পরিষ্কার করার নাটক করেন। আচ্ছা আপনারা এই হাত ধোয়া দিবসে কয়টা সাবান কিনেছেন ময়লা পরিষ্কার করার জন্য। এক ডজন সাবান কিনে কয় ডজন হ্যান্ডওয়াশ আর কয় ডজন সাবান এর টাকা পকেটে ভরেছেন। বিদেশিদের টাকার উপর দশ/বিশ জন শিশুর হাত পরিষ্কার করে ফেসবুকে ছবি পোষ্ট করছেন নিজের পকেটের টাকা দিয়ে আজ অবদি কয় জন শিশুর হাত পরিষ্কার করেছেন? নিজের টাকা দিয়ে ময়লা পরিষ্কার করেন এবং তারপর ছবি পোষ্ট করেন। একটা কথা জানতে ইচ্ছে করে, বিশ্ব চুরি দিবস বলে যদি কোন দিবস থাকতো তবে কি আপনারা আপনাদের চুরির কোন ছবি পোষ্ট করতেন। কিভাবে গরীব প্রতিবন্ধি, বৃ্দ্ধ, বিধবার টাকার বিনিময়ে আপনাদের অট্টালিকা গড়েছেন সেই ছবি কি পোষ্ট করতেন। আমরা জানি আপনাদের সেই সাহস নেই কারণ চুরি করার সাহস আপনাদের থাকলেও চুরির কথা স্বীকার করার সাহস আপনাদের কোন কালে ছিল না আর ভবিষ্যতে ও থাকবে না। নিজের পকেট থেকে নাই বা করলেন অন্তত দাতা সংস্থাগুলোর টাকা গুলোর সঠিক ব্যবহার করেন দেখবেন দেশে আর ময়লা থাকবে না। অন্যায়কে অন্তরে লালন করে ন্যয় এর কথা আপনাদের মানায় না।
আমাদের দেশের এনজিও ও এনজিও কর্মী।
পাঞ্জাবিস্তান
পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।