somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:P:((:((কমেডি নাকি ট্রাজেডি !!!!! :((

১০ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্যাকেজ পর্ব (এইটা বোধহয় ৭ নাম্বার)


টেক্সটাইল ওয়ার্কশপে অসাধারণ একটা ভাইভা দিলাম আজকে। ভাল অর্থে অসাধারণ না, মানে, আক্ষরিক অর্থেই অ(নয়)সাধারণ।
লেদ মেশিনের উপর মিড টার্ম। ১০ মার্কস প্র্যাকটিকাল, ১০ মার্কস ল্যাব রিপোর্ট, ১০ মার্কস ভাইভা।

একটা হোল্ডারে একটা লোহার খণ্ড রাখতে হয়। এরপর ইলেক্ট্রিক গিয়ার দিয়ে সেটা অনেক জোরে ঘুরাতে হয়। সামনে একটা ছুরির ফলার মত থাকে। ওটা সেই লোহার খণ্ডে লাগিয়ে খণ্ডটাকে বিভিন্নভাবে সাইজ করতে হয়। সহজ বাংলায় এই হল লেদ মেশিনের মূল কাজ।

ভাইভাতে যখন গেলাম, ম্যাডাম বসতে বললেন (এই ম্যাডাম, সেই ম্যাডাম। জ্ঞানী আর নিয়মিতরা বুঝে নিন। আমি এখন বড় হইছি, তাই উনার ক্লাস পাইছি:P)। ম্যাডামের চোখ দেখে আমি আবার অতল সাগরে হাবুডুবু খাচ্ছি:|। মাথা পুরা খালি। ম্যাডাম প্রশ্ন শুরু করলেন।
> ক্যারেজ দিয়ে কী করে?
- ইয়ে মানে, ইয়ে করে।:|
> কী করে?
-ইয়ে মানে, লোহার খন্ডটাকে সাইজ করার কাজে ব্যবহৃত হয়।:((
>আচ্ছা, আচ্ছা। টেইলস্টক দিয়ে কী করে?
-ইয়ে মানে, ইয়ে করে (আমি পড়ে আসছিলাম। ম্যাডামের চোখ দেখে ভুলে গেছি।আমার দোষ নাইক্কা):((।
>কী করে?
-ইয়ে মানে, লোহার খন্ডটাকে সাইজ করার কাজে ব্যবহৃত হয়।B-)
>ফিড বার কী?
-লোহার খন্ডটাকে সাইজ করার কাজে ব্যবহৃত হয়।B-)
>আচ্ছা, আচ্ছা। শেষ প্রশ্ন, ক্রস স্লাইডের কাজ কী?
-ইয়ে।
>ইয়ে মানে?
-ম্যাডাম বুঝেনই ত। লোহার খন্ডটাকে সাইজ করার কাজে ব্যবহৃত হয়। :D:D;)
>ও, তোমার ল্যাব রিপোর্টের খাতায় হাতের লেখা এত খারাপ আসছে কেন?
-লোহার খন্ডটাকে সাইজ করার কাজে ব্যস্ত ছিলাম ম্যাডাম।B-)B-);)


আমাগো ভার্সিটি মেইনলি টেক্সটাইল বেইজড। এরপরেও, অন্য কিছু ডিপার্টমেন্ট কোনভাবে চলে। এরা কোত্থেকে আসছে আর কেনইবা আসছে, টেক্সাটাইলের ভার্সিটিতে অন্য সাবজেক্ট কেন পড়তেছে, আমাদের কোন ধারণা নেই:|:((। তো, কম্পু ক্লাস করতে যাওয়ার সময় আমাদের সেকশনে ১০ টা কম্পু সাইন্স পড়া মেয়ের রোল ঢুকছে। কম্পু ম্যাডামের সাথে তাদের চরম দহরম মহরম:|। তারা ম্যাডামের বাসায় যেয়ে পিকনিক করে। ম্যাডামের দুই পিচ্চি মেয়েকে নাচ শেখায়। মাস শেষে চাঁদা তুলে চকোলেট উপহার পাঠায়। :|:|

ম্যাডাম মেয়ে গুলাকে দেখিয়ে প্রথম ক্লাসে বললেন, “বুঝলা, আমার সিএসই ডিপার্টমেন্টের মেয়েগুলা কম্পিউটার জগতের একেকটা রত্ন।”
আমরা বলি, “কেন ম্যাডাম?” ম্যাডাম বলে, “ এরা ভাল নাচতে জানে, প্রত্যেকেই দারুণ গান গায়।অনেকেই অনেক সুন্দর কবিতা(এহেম এহেম) লেখে।” জাতি হাসতে হাসতে হেঁচকি খায়।:D:D

ম্যাডাম বলতেছেন, “ আমার ডিপার্টমেন্টের মেয়েগুলো খুবই রেসপন্সিবল আর সিরিয়াস। ” আমরা বলি, “ কেন ম্যাডাম? ” ম্যাডাম বললেন, “ একদম পরীক্ষার দিনও ওরা নাচের রিহার্সাল বাদ দেয় না। ” জাতি হাসতে হাসতে হেঁচকি তুলে।:D

ম্যাডাম বললেন, “ এই ভার্সিটিতে আসলে সিএসই কেই বেইজ করা উচিত। ” আমরা কিছুটা ক্ষেপে বললাম, “ কেন ম্যাডাম? ” ম্যাডাম বলল, “ টেক্সটাইল ডিপার্টমেন্টের কয়জনেরই বা টেক্সটাইল মিল আছে? এর চেয়ে দেখ কম্পিউটার ডিপার্টমেন্টের ৪০% এর কম্পিউটার আছে। ” “মাত্র ৪০%”, এই বলে জাতি হাসতে হাসতে এবার গড়াগড়ি শুরু করল।
:D:DB-)

কী দিন আইল !!! খালি আর জ়ে হইতে মঞ্চায়। B-);)

© আকাশ_পাগলা

[ যেহেতু এই সিরিজে সব বাস্তব কাহিনী, তাই দম ফাঁটানো হাসির কৌতুক আশা না করাই ভাল।]


প্রথম পর্ব Click This Link
দ্বিতীয় পর্ব Click This Link
তৃতীয় পর্ব Click This Link
চতুর্থ পর্বের জন্য Click This Link
পঞ্চম পর্ব Click This Link
ষষ্ঠ পর্ব Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:০৩
৩০টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

লিখেছেন চারাগাছ, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০



আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।

ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×