বাংলাদেশ খুব উন্নত দেশ, বাংলাদেশের খুব উন্নতি হচ্ছে,দেশ আস্তে আস্তে অনেক এগিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক বুলি আমরা শুনি যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের কাছ থেকে।তাদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ আজ সারা দুনিয়ার মধ্যে কিছু একটা হতে চলছে।আর এর কারণ,হল তারা (যে দল ক্ষমতায় থাকে) এত উন্নতির পিছিনে মুখ্যম ভূমিকা পালন করেছে।
আর, যখন যে দল বিরোধী দল হিসাবে থাকে তাদের কথা শুনলে মনে হয় দেশ আজ অনেক পিছিয়ে গেছে।তারা (বিরোধী দল) ক্ষমতায় থাকার সময় যা করে এসেছিল দেশের জন্য সরকার দল তা ধরে রাখতে পারে নাঈ।দেশের অবস্থা তাদের সময় খুব ভাল ছিল এখন থেকে....ইত্যাদি ইত্যাদি ইত্যাদি
আসলে সরকার দল আর বিরোধী দলের কথা শুনলে মনে হয় তারা,আসলেই কেও ই দেশের জন্য রাজনীতি করে না, করে শুধু ক্ষমতার জন্যে।জনগণের কি হল আর না হল এতে তাদের কিছু যায় আসে না।তাদের যার যার দল যখন ক্ষমতায় থাকে শুধু তখনই দেশের উন্নয়ন হয়, অন্য দল থাকলে সেটা কখনো হয় না।সরকার দল আর বিরোধী দলের এই দ্বিমুখী ভাবের কারণে দেশ আগাতে পারে না।এক দল যেভাবে দেশকে উপরে তুলার জন্য উপরের দিকে টানে ঠিক আরের দল দেশকে নিচে নামানোর জন্য নিচ থেকে টানতে থাকে।এতে করে হয় কি দেশ যেখানে থাকার সেখানেই থাকে দেশ আর আগাতে পারে না।
কি আজব রাজনীতি বাংলাদেশের!!!!
চলবেই......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



