somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম যার যার, উৎসব সবার, ... ?

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অসাম্প্রদায়িকতা মানেই সম্প্রদায়হীনতা।
সাম্প্রদায়িকতাকে যারা খারাপভাবে উপস্থাপন করতে চায়, তাদের মত অসাধু বাটপার আর নেই।
কেন? যে যার সম্প্রদায়ের মধ্যে থেকেও কি এক দেশে, এক জাতির অংশ হয়ে ভাই-ভাই হতে পারে না?
সেরকম হলে তো নোয়াখাইল্যা, গোপালগঞ্জের সীমারেখাও মুছে ফেলতে হবে।
মানুষের মধ্যে বৈচিত্র্য থাকবে, পার্থক্য থাকবে, সীমাবদ্ধতা থাকবে, সব ঘুচে গেলে তো রোবট ছাড়া আমরা আর কিছুই না!

আজকাল ফ্যাশন শুরু হয়েছে; একাত্তর টিভির মত মিডিয়াগুলোও এতে তাল মিলাচ্ছে। সংখ্যালঘিষ্ঠ সব সম্প্রদায়ের উৎসব "অসাম্প্রদায়িক উৎসব"! কেন? তাদের ধর্ম "ধর্ম" না? তাদের সাম্প্রদায়িক মূল্যবোধ ও বিশ্বাসের মূল্য নাই? সংখ্যাগরিষ্ঠরা সাম্প্রদায়িক-অত্যাচারী, সংখ্যালঘিষ্ঠরা অসাম্প্রদায়িক-অত্যাচারিত; এসব ভন্ডামি দৃশ্যায়ন করে আদতে কাদের স্বার্থসিদ্ধি হয়?

নাস্তিক-ধর্মবিদ্বেষীরা উৎসবে-পার্বণে কত সক্রিয় হয়ে উঠে। কবিতা-ছড়া-গল্প-প্রবন্ধ লিখে, ছবি এঁকে-ছবি তুলে, বাঙ্গালিয়ানার ঝোল মিশিয়ে সার্বজনীনতাকে বাধ্যতামূলক প্রমাণ করতে চায়। অথচ, স্বাভাবিকভাবেই বাংলার মানুষেরা নিজ নিজ ধর্ম বা গৌত্রের উৎসব যার যার মত আনন্দের সাথে পালন করেই এসেছে শত বছর ধরে।

উৎসবকেন্দ্রিক ধর্মকে আলাদা করে রাষ্ট্রীয় বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেওয়ার তো কোন মানেই নেই। সব ধর্মকে মিলিয়ে মিশিয়ে "মানবতা"-র নাম দিয়ে বিশ্বকে "ধর্মশূন্য" করার চক্রান্ত তবে সহস্র বছর আগের।

মানুষের মধ্যে দ্বন্দ-যুদ্ধ-বিবাদ-রক্তপাতের কারণ বলে উল্লেখ করা হয় এসব সাম্প্রদায়িক বৈশিষ্ট্যগুলোকে। অথচ, মানুষ যদি সত্যিকারভাবে স্রষ্টাভীরু হত, সৃষ্টিকে সম্মান করত, নিজ ধর্মের রীতিনীতি মেনে চলত, তাহলে তারা একই সাথে অন্য ধর্মের মানুষকেও সম্মান করতে পারত। কিন্তু, এখন সবার রক্তে-নিঃশ্বাসে শুধু শক্তি-প্রদর্শনের অভিলাস।

ঈদ হোক, পূজা হোক, বৌদ্ধ পূর্ণিমা হোক, বড়দিন হোক; মানুষগুলো যেন নিজ নিজ সম্প্রদায়ের "সাম্প্রদায়িক-মানুষই" থাকে, "অসাম্প্রদায়িক-অমানুষ" যেন না হয়!
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

×