আমি তোমার আকাশে নক্ষত্র দেখতে এসে-
দেখি কি রৌদ্রজ্জ্বল চারিদিকে!
কার আলো গ্রাস করে আজ তুমি
আলোর উৎসব দেখাচ্ছ আমাকে?
তুমি কেড়ে নাও নক্ষত্রের তেজদীপ্ত কিরণ
ছিনিয়ে নাও চন্দ্রের মায়াবী ছদ্ম আলো।
আমি ছিলাম এক পথহারা গ্রহাণু-
ভুল পথে পড়েছিলাম তোমার কক্ষপথে!
শুধুই অবাক চোখে আমি দেখেছি
তোমার অন্তঃস্থলে শুধুই বিলীন হয়ে যাওয়া।
তারপরেও আমার যে কি প্রশান্তি!
আমি যে ঠিক তোমার মাঝে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

