আমি ভুল সময়ে এসেছি দেখেই ভেবো না-
আমার ভালোবাসায় এখন চলছে মূল্যস্ফৃতি!
আমি তোমার মনের দেয়ালে আঘাত হেনেছি-
বলেই তুমি ভাবতে বসে যেও না কিন্তু,
আমি তোমার জগতে কায়েম করছি স্বৈরতন্ত্র!
খোলা প্রান্তরে তোমাকে জড়িয়ে বলেছি, 'ভালোবাসি'
ভেবো না খবরদার, আমি কৃষ্ণগহ্বর হয়ে গিলে গেলছি-
কোনো নাম জানা আশ্চর্য দ্যুতিময় এক নক্ষত্র।
এখনো আমি রাধাচূড়া হাতে প্রহর গুনি-
মুচকি হাসিতে বলবে, 'আমার খোপা এখনো অপূর্ণ!'
বহু নিঃসঙ্গ পূর্ণিমার পর তুমি অবাক চোখে দেখবে-
অলৌকিক এক পৃথিবীতে আমরা দু'জন চন্দ্রস্নানে!
কোনো উপত্যকার লিলুয়া বাতাসের মত হু হু করে-
আমাকে ছুঁয়েই এইবার তুমি জানিয়ে দিবে
তোমার সবটা জুড়ে মায়া, অলীক প্রেমের মায়া!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


