লন্ডনে বিচারপতি শামসুদ্দিনের ওপর আবার হামলা বিএনপিকে সন্দেহ
সদ্য অবসরে যাওয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর লন্ডনে আবারও হামলা হয়েছে। বিডিনিউজ জানায়, স্থানীয় সময় বুধবার রাতে লন্ডনের হিথরো বিমানবন্দরে নেমে বাড়িতে যাওয়ার আগে বেথনাল গ্রিনের ইয়র্ক হলে দুর্গাপূজার একটি মণ্ডপে যান শামসুদ্দিন চৌধুরী। সেখান থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে কয়েকজন যুবক তাঁর ওপর হামলা চালায় এবং মোবাইল ফোন কেড়ে নেয়। সাবেক ওই বিচারপতির মেয়েও এ সময় তাঁর সঙ্গে ছিলেন। তাঁর ধারণা, 'বিএনপির লোকেরাই' তাঁর বাবার ওপর এ হামলা চালিয়েছে।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর লন্ডনে যে হামলাটা হলো,তার প্রতিবাদ করে কেউ একটা কথা বললও না। কেউ কি নাই তার জন্য কাদাঁর? তার মেয়ে ছাড়া একটা লোকও কি নাই তার অবদানের কথা মনে করে তার উপর হামলার প্রতিবাদ করবে? বিশেষ করে তিনি এখন নতুন নতুন ইতিহাস তৈরি করছেন আর যেই সার্ভিস বিচারপতি হিসাবে দিয়ে গেছেন,সেসবের কথা বারবার মনে করে দিচ্ছেন।
লন্ডনে হামলা নিয়ে মুখ খুললেন বিচারপতি মানিক
বিচারপতি মানিক জানান, ‘আমি লন্ডনে আসার কয়েকদিন আগে ঢাকায় একটি বেসরকারি টেলিভিশনে বলেছিলাম, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন এমন কোনও প্রমাণ নেই। তিনি মূলত পাকিস্তানিদের খবরাখবর দিতেন। মেজর রফিক এবং ক্যাপ্টেন নুরুল হক তাদের বইতেও একথা লিখেছেন। আর প্রত্যেক সেক্টর কমান্ডারের মুক্তিযুদ্ধের তথ্য পাওয়া যায়। কিন্তু জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ করার ব্যাপারে কোনও তথ্য নেই। তিনি ছিলেন একজন পাকিস্তানপন্থী। আর এরপর থেকেই আমার ওপর হামলার পরিকল্পনা হয়।তিনি আরও বলেন, ‘এছাড়া, আমি মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার রায় দিয়েছি। জামায়াত-নেতা সাঈদীকে তো আমি ছাড়া আর কেউ ফাঁসি দেননি। এ কারণে জামায়াতও আমার ওপর টার্গেট করে।’
এতো কিছু করেও ওনার এই লাথি-গুতা খাওয়ার প্রতিবাদে সমাবেশ-মিছিল তো দুরের কথা,একটা মানববন্ধনও হলো না ,আবার আড়ালে মুখ টিপে হাসছেন। এটা তার প্রতি চরম অবিচার।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



