somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিপুনভাবে প্রশংসা ও সমালোচনা কোথায় শিখবেন?ক্যারিয়ার ডেভেলেপ টিপস ।(ভিডিও সহ) ফান পোষ্ট :)

২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সবাই চায় নিজের ক্যারিয়ার ডেভেলেপ করতে। আর এজন্য বিভিন্ন বিশেষজ্ঞগন অনেক রকম টিপস দেন।সব টিপসই বিফলে যায়,জাষ্ট দুটো গুনের অভাবে। ক্যারিয়ার ডেভেলেপ করতে হলে যে দুটো গুন প্রয়োজন, তা হলো-

১)সঠিক ও নিপুনভাবে প্রশংসা করে বসকে তেলে ভাসানো।
২)বসের শত্রুর নামে যত ভাবে পারা যায় সমালোচনা করা।

কিন্তু অধিকাংশ মানুষই এসব পারে না।ফলে তারা উন্নতিও করতে পারে না। কিন্তু একটু চেষ্টা করলেই সম্ভব।
অনেকের মনে প্রশ্ন, এগুলো কোথায় শিখবো?কত টাকা লাগবে?
হ্যা এসব শেখার জন্যও আপনাকে কোথাও যাওয়া লাগবে না, আবার কোনো টাকা-পয়সাও খরচ করতে হবে না।আপনার হাতের নাগালেই আছে।
আপনাকে কষ্ট করে বর্তমান দশম জাতীয় সংসদের অধিবেশনগুলো দেখতে হবে।

সংসদে নেই, তবুও বিএনপির সমালোচনা ৭২৬৮ বার

সংসদে সরকারি দলের প্রশংসা আর সংসদের বাইরে থাকা বিরোধী জোটের নিন্দার পরিমাণ অভাবনীয়ভাবে বেড়েছে। বর্তমান দশম জাতীয় সংসদের ১১২ কার্যদিবসে সরকারি দলের সদস্যরা ৭ হাজার ৫০০ বার নিজ দলের প্রশংসা এবং ৭ হাজার ২৬৮ বার সংসদের বাইরে থাকা বিএনপির নেতৃত্বাধীন জোটের সমালোচনা করে সময় ব্যয় করেছেন।


এসব দেখে অবশ্যই আপনি হয়ে যাবেন বিশিষ্ট তেলবাজ আর শত্রুর একজন নিপুন সমোলোচক। আপনার ক্যারিয়ার আর ঠেকায় কে?
তবে ফাও হিসাবে যেটা শিখবেন ,তা হলো টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের ভাষায় পুতুল নাচ।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সংসদের বিরোধী দল সরকারের অংশ। তাই তারা আত্মপরিচয়ের সংকটে আছে। সংসদে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। যে কারণে বর্তমান সংসদ হয়ে পড়েছে ‘পুতুল নাচের নাট্যশালা’। তিনি আরও বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি দশম সংসদ নির্বাচন ছিল বিতর্কিত। তথাকথিত বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। প্রমাণ করতে পারেনি যে তারা প্রকৃত অর্থে বিরোধী দল। এটা উদ্বেগের ও হতাশার।’

ও হ্যা ভিডিওর লিঙ্কটা দিতাম। তবে ইউ টিউবে এত মনমুগ্ধকর ভিডিও দেখলাম যে, কোনোটা রেখে কোনটা দেবো, তা মনস্থির করতে পারলাম না। কারন প্রত্যেকটাই একেকটা ইউনিক। তাই নিজেই কষ্ট করে দেখে নিতে হবে।

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×