প্রথমেই একটা বহুল প্রচলিত জোকস।
চার দেশের পুলিশের মধ্যে প্রতিযোগীতা হচ্ছে।
১.রাশিয়া
২.আমেরিকা
৩.ভারত
৪.বাংলাদেশ।
প্রতিযোগীতার বিষয় একটি কুকুরকে জঙ্গলে ছেড়ে দেয়া হবে।
কে কতো দ্রুত তা খুঁজে বের করতে পারে।
ছেড়ে দেয়া হলো কুকুরকে।
প্রথমে রাশিয়ান পুলিশ : কুকুরটাকে দুই দিনে খুঁজে বের করলো।
এরপর আমেরিকান পুলিশ : তিন দিনে খুঁজে বের করে আনলো।
এরপর ভারতের পুলিশ : বের করতে চারদিন ব্যায় হলো।
এবার বাংলাদেশের পুলিশের পালা। দুই দিন গেলো,তিন দিন গেলো, পাঁচ দিন গেলো, এমনকি এক সাপ্তাহ পার হয়েছে। কুকুর খুঁজে আনাতো দূরের কথা। পুলিশের'ই খবর নেই।
পরে সব দেশের পুলিশেরা মিলে বাংলাদেশের পুলিশকে খুঁজতে বের হলো।
খুঁজতে খুঁজতে পাওয়া গেলো বাংলাদেশের পুলিশ গত সাপ্তাহখানেক যাবত একটা ভেড়াকে বেঁধে পিটাচ্ছে আর বলছে স্বীকার কর, তুই-ই সেই কুকুর। তুই-ই সেই কুকুর!!!
এবার নিচের নিউজটা দেখুন।
তাবেলা হত্যা রহস্যে বহু প্রশ্নের উত্তর মেলেনি
পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া দাবি করেন, ‘‘সিসিটিভি-র ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে এই চারজনকে আটক এবং মটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে৷ তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজে লাল মটর সাইকেল থাকলেও, উদ্ধা করা মটর বাইকটি লাল নয়, সিলভার রঙের৷
মোটর সাইকেলের রঙের সঙ্গে মিল না পাওয়া যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা নিশ্চিত হয়েছি যে, আটক মটর সাইকেলটিই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে৷ রঙের বিষয় নিয়ে ভাবছি না৷
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



