somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৯ অগাস্ট ইন্টারনেট বিঘ্নিত হতে পারে

০৫ ই আগস্ট, ২০১১ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাবমেরিন কেবল মেরামতের কারণে ৯ অগাস্ট প্রথম প্রহরে বাংলাদেশে ইন্টারনেট যোগাযোগ বিঘিœত হতে পারে।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাবমেরিন কেবল সি-মি-উই-ফোর এর পূর্বাঞ্চলীয় রিপিটার প্রতিস্থাপন করা হবে। ৯ আগস্ট শুরু হয়ে ৫ দিন এ কাজ চলবে। শুরুতেই দু-এক ঘণ্টা বাংলাদেশে এর প্রভাব পড়তে পারে।

১৬ দেশের সাবমেরিন কেবল কনসোর্টিয়াম (জোট) সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোর (সি-মি-ইউ-ফোর) এর পক্ষ থেকে মাসখানেক আগে বাংলাদেশ সরকারকে জানানো হয়, কেবলের ১ দশমিক ১ সেগমেন্টের ১০৩ নম্বর রিপিটারটি বদলাতে হবে।

২০ হাজার কিলোমিটার দীর্ঘ এই কেবলের ১০৩ নম্বর রিপিটারটি রয়েছে মালয়েশিয়ার মালাক্কা ও সিঙ্গাপুরের টুয়াসের মাঝামাঝি এলাকার সাগরে। কেবলের ওই অংশটিকে বলা হয় 'সেগমেন্ট ১ দশমিক ১'। মেরামতকারী জাহাজ ইতোমধ্যে ওই এলাকার দিকে রওনা হয়ে গেছে।

কাজ শুরু পর 'প্রাথমিক এক বা দুই ঘণ্টা' ইন্টারনেট যোগাযোগ বিঘিœত হতে পারে উলে¬খ করে মনোয়ার হোসেন বলেন, বাংলাদেশের ব্যবহারকারীদের বিষয়টি মাথায় রেখে ৯ অগাস্ট রাত ২টার পর মেরামত শুরুর কথা হয়েছে, কারণ বাংলাদেশে ওই সময়টায় তুলনামূলকভাবে কম লোক ইন্টারনেট ব্যবহার করে।

"সাবমেরিন কেবল কনসোর্টিয়ামকে আমরা অনুরোধ করেছি, যাতে তারা বাংলাদেশ সময় রাত ২টার পর কাজ শুরু করে। তারা এতে রাজি হয়েছে।"

শুরুর দু'এক ঘণ্টা পর তেমন সমস্যা হবে না- এ আশা প্রকাশ করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ইতালির পালারমো ল্যান্ডিং স্টেশন হয়ে অন্য সেগমেন্টটি ততক্ষণে চালু হয়ে যাবে। এছাড়া চেন্নাইেে ক সিঙ্গাপুরের মধ্যে যোগাযোগ রক্ষাকারী আইটুআই কেবলের মাধ্যমে বাংলাদেশকে ব্যান্ডউই সরবরাহ করবে ভারতী এয়ারটেল।

এর আগে জানানো হয়েছিল, সেগমেন্ট ১ দশমিক ১ এর মেরামত কাজ শুরু হবে ৬ অগাস্ট। কিন্তু মালয়েশিয়ার অনুরোধে তা পেছানো হয় বলে মনোয়ার হোসেন জানান।

তিনি বলেন, "মেরামতের সময়টায় ইন্টারনেট যোগাযোগ বিঘিœত হওয়ার আশঙ্কা থাকলেও বাংলাদেশ বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে এমন ধারণা করার কারণ নেই।"

এই কর্মকর্তা 'দু-এক' ঘণ্টা ইন্টারনেট 'বিঘিœত' হতে পারে বললেও গত বছর একই সাবমেরিন কেবলের সংস্কার কাজের সময় ১০ ঘণ্টারও বেশি সময় ইন্টারনেট যোগাযোগের বাইরে ছিল বাংলাদেশ।

টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে একাধিক সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হওয়ার ওপর জোর দিয়ে আসছেন। নিরবিচ্ছিন্ন যোগাযোগের বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ সরকারও চলতি বছর ৩১ মার্চ বেসরকারি খাতে নতুন একটি কেবলে যুক্ত হওয়ার জন্য দরপত্র ডাকে।

তবে এপর থেকেই 'অজ্ঞাত' কারণে সেই প্রক্রিয়া আটকে আছে বলে জানান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একজন কর্মকর্তা।

বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেনও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সূত্র

এপ্ট কম
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×