somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশুর অমনোযোগিতা: একটি মানসিক রোগ!

০৫ ই আগস্ট, ২০১১ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেইস স্টাডি:
রাফি ইদানিংকালে হঠাৎ করেই বেশ অমনোযোগী হয়ে গেছে। সব কাজেই। স্কুলের শিক্ষকেরাও তার বাবা মাকে এটা বলেছে। কিন্তু তারা বলছে রাফি তো এমন ছিলনা। বাচ্চা বয়সে যেমন হয় আর কি! সবকিছুতেই জেদ। একটু মাথা গরম। অল্পতেই উত্তেজিত হয়ে পড়ে। নানাজনের সঙ্গে পরামর্শ শেষে এক মনোচিকিৎসকের সাথে কথা বললেন তারা। তিনি জানালেন রাফি মানসিক রোগে ভুগছেন।

অমনোযোগিতা যে মানসিক রোগ হতে পারে এটা অনেকেরই অজানা। শিশুদের অনেকেই এ রোগে আক্রান্ত হলে সাধারণত তাকে শারিরীক প্রহার করে মনোযোগী হবার জন্য বাধ্য করা হয়। এতে রোগ নির্মূল হয়না। সাময়িকভাবে বন্ধ হয় মাত্র।

লক্ষণ ও উপসর্গ
১. প্রায়ই কোন কিছুতে মনোযোগ দিতে পারেনা।
২. কাজের মাঝে সহজে নিবিষ্ট হতে পারেনা।
৩. খামখেয়ালির বশে ভুল করা কিংবা কারোর কোন নির্দেশ অনুসরণ করে কিছু করতে সমস্যা হয় বা ঠিক মতো করতে পারেনা।
৪. বেখায়ালি বা ঝোঁকের বশে কাজ করার প্রবণতা।
৫. খুব বেশি কথা বলা এবং অন্যান্যদের কথার মাঝখানে কথা বলে ওঠা।
৬. অতিমাত্রায় কাজ করার চেষ্টা, অল্পতেই উত্তেজিত হয়ে ওঠা এবং কি করছিল সেসব ভুলে যাওয়া, অস্থিরতা, এবং শান্ত পরিস্থিতিতেও উদভ্রান্তের মতো ছটফট করা।

কী করা উচিত
১. আপনি যদি লক্ষ্য করেন, আপনার শিশু অমনোযোগিতায় ভুগছে, সেক্ষেত্রে একজন দক্ষ শিশু মনোরোগ বিশেষজ্ঞ, নিউরোলোজিস্ট, সাইকোলোজিস্ট এবং শিশুরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে তার লক্ষণগুলোর সামগ্রিক বিচার-বিশ্লেষণ করুন।
২. যদি চিকিৎসক বলে যে আপনার বাচ্চা অমনোযোগিতায় আক্রান্ত এবং বিশেষত তিনি যদি বাচ্চার জন্যে মিথাইলফেনাইডেট কিংবা অন্য কোন ওষুধ সেবনের পরামর্শ দেয় কিংবা উক্ত ডাক্তার যদি শিশু মনোরোগের বিষয়ে উল্লেখযোগ্য জ্ঞানের অধিকারী না হয় সেক্ষেত্রে ডাক্তারকে অন্য কোন বিকল্প ব্যবস্থার কথা শুধিয়ে দেখতে পারেন, কিংবা অন্য কোন ডাক্তারের শরণাপন্ন হয়েও দেখতে পারেন।
৩. নিজের বাচ্চাকে জানার চেষ্টা করুন: তার আচরণ এবং ধরন, সখ, কোন কোন বিষয়ে দক্ষতা এবং অদক্ষতা রয়েছে সেগুলো জানুন। কিছু বাচ্চা রয়েছে যারা অমনোযোগিতায় আক্রান্ত হলে পরিকল্পিত কাজকর্মগুলো তেমন কোন নির্দেশনা ছাড়াই সুচারুভাবে সম্পন্ন করতে পারে, আবার অন্য বাচ্চারা খুব বেশি নিয়ন্ত্রণের মধ্যে থাকলে তেমন সুচারুভাবে কিছুই করতে পারে না।
৪. আপনার নিজেকে এবং আপনার বাচ্চাকে এই রোগ সম্পর্কে অবহিত করুন।
৫. আপনার বাচ্চা নিজের যে কাজকর্মগুলো না করে পারে না সেগুলোর জন্যে তাকে শাস্তি দেবেন না।

কখন ডাক্তার দেখাবেন
আপনার শিশুটি যদি অতিরিক্ত অমনোযোগী হয় এবং এই সমস্যার জন্য আপনার শিশুর দৈনন্দিন জীবন কিংবা কর্মক্ষেত্র কিংবা স্কুলে সমস্যা দেখা যায়।
সূত্র

এপ্ট কম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×