নিত্য দিনের মতই একই রুমে দুজনে ঘুমাতে গেলেন।
.
রাত প্রায় দুটার দিকে কিসের যেন মচমচ শব্দে আপনার ঘুমটা হালকা হয়ে গেলো। আপনি ডানদিকে কাত হয়ে শুয়ে আছেন আর শব্দটা আসছে পেছন থেকে আরো স্পষ্ট হয়ে। ঠিক যেন কেউ বেশ মজা করে চিকেন ফ্রাই খাচ্ছে।
.
কাত থেকে একটু সোজা হলেন আর তখনই গন্ধটাও পেলেন। চিকেন ফ্রাইরই গন্ধ এটা। ঘুমটা পুরপুরি চলে গেলো। অবাক হয়ে ভাবছেন সঙ্গীটা একটু খাদক টাইপের ঠিকাছে। কিন্তু তাই বলে এত্ত্ব রাতে সে চীকেন-ফ্রাই কই পাইলো! আর অন্ধকারে বিছানায় শুয়ে শুয়েইবা খাচ্ছে কেন! রাগ হলো আপনার।
.
মাথাটা হালকা বামে ঘুরিয়ে ব্য়াপারটা দেখতে চাইলেন, আর দেখেই জমে গেলেন।
.
পর্দার ফাঁক গলে আসা আবছা চাঁদের আলোয় স্পষ্টই দেখছেন আপনার পাশের জন ডান হাতে যত্ন করে ধরে চিবিয়ে চিবিয়ে তার বাম হাতটা খাচ্ছে বেশ মজা করে.....। এরই মধ্য়ে প্রায় তার কব্জী পর্যন্ত খেয়ে ফেলেছে। কুড়মুড় করে হাঁড় চিবাচ্ছে মূলত যার শব্দে আপনার ঘুমটা ভেঙ্গেছে। তার সারা মুখ নিজের রক্তে লেপ্টে মাখামাখি।
তখনই আপনার সাথে তার নিত্য় পরিচিত চোখের চোখাচোখি হলো। মনে হলো বিব্রত হচ্ছে সে। তবে, তার দুই ঠোঁট বিস্তৃত হলো এক ভয়ঙ্কর হাঁসিতে যা আপনার অপিরিচিত। আর সহ্য় করতে না পেরে দুচোখে অন্ধকার দেখে ঢলে পরলেন আপনি।
.
জ্ঞান ফিরে নিজেকে হসপিটালের কেবিনে পরিচিতজনে ঘেরা বেডে আবিষ্কার করলেন। মনে মনে বিরক্ত হলেন আজেবাজে মুভী মাথায় ঢুকিয়ে আলতু ফালতু স্বপ্ন দেখে হাস্য়কর রকম ভয় পাওয়ার জনে্য।
.
একে একে সবাই বিদায় নিলে ক্লান্ত মাথাটা বালিশে এলিয়ে দুহাতে চাদরটা টানতে গিয়ে দেখলেন বাম হাতটায় প্রচন্ড ব্য়াথা। ঝটকা মেরে চাদরটা সরিয়েই দেখলেন সেই হাতে ব্য়ান্ডেজ, তার উপর ছোপ ছোপ রক্ত। তখনই ভয়ে জমে যাওয়া মুখ তুলে দেখলেন আপনার ঘুমানোর সেই সঙ্গী আপনার নাক বরাবর সামনে দুহাতে আপনার বেড ধরে দাঁড়িয়ে আছে। তার অতি পরিচিত চোখ দুটি ভরা সহানুভুতিতে। কিন্তু ঠোঁট জুড়ে আছে সেই অপরিচিত অপার্থিব ভয়ঙ্কর হাসিটা....।
.
তো আপনি আজ কার সাথে ঘুমাচ্ছেন?

সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



