এই ছুটে ছুটে যাওয়া এই ফিরে ফিরে আসা সব নিজেরই কাছে;
তবু মাঝে মাঝে তুমি খুব সুন্দর; খুব সুন্দর তুমি ভেঙে গিয়ে
আবার দাঁড়ানো মানুষ।
তোমারই জন্য এই বিকেল সেজে থাকে, সন্ধ্যেটা আকাশের কোণে
জ্বেলে রাখে শেষ আলোক রেখা; তোমারই জন্য শিবের জটা থেকে
বইছে নদী; বইছে মানুষের রুপকথা।
এইখানে মহুয়া বা মদের নেশায় বা না-নেশায় ভেঙে চূরচূর হলেও,
পৃথিবীর বুকের মধ্যে যে মানুষ থাকে নিবিড়, ভেঙে গিয়েও সে
সকল রূপকথায় দাঁড়ায় পূনর্বার।
২৩.০৩.১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


